চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিরোপা জিতিয়ে তবেই টটেনহ্যাম ছাড়বেন মরিনহো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৪ অপরাহ্ণ ১১, জুলাই ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

প্রায় ১২ মৌসুম হতে চললো শিরোপার স্বাদ পায় না টটেনহ্যাম হটস্পার। সেই খরা দ্রুতই কাটবে বলে আত্মবিশ্বাসী ক্লাবটির পর্তুগিজ মাস্টার মাইন্ড হোসে মরিনহো। খরা কাটিয়ে তবেই ক্লাব ছাড়বেন বলে জানিয়েছেন স্পেশাল ওয়ান।

২০০৮ সালে লিগ কাপ জেতার পর আর কোনো শিরোপার স্বাদ পাওয়া হয়নি স্পারদের। আর্জেন্টাইন কোচ মউরিসিও পচেত্তনির হাত ধরে গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে রানার্সআপ হয়েছে দলটি। চলতি মৌসুমে পচেত্তনিকে ছাঁটাই করে দলের দায়িত্ব তুলে দেয়া হয়েছে চেলসি, রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ মরিনহোর কাঁধে।

ওয়েম্বলিতে এসে অবশ্য কোনো জাদু দেখাতে পারেননি মরিনহো। বরং আগামী চ্যাম্পিয়ন্স লিগ খেলার যোগ্যতাও হারিয়েছে স্পাররা। প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে আছে নয়ে।

এই দুর্দশা দ্রুতই কাটবে বলেও স্পারদের কথা দিয়েছেন তিন বছরের চুক্তিতে আসা মরিনহো। ৩০ বছর পর লিগ শিরোপা জেতা লিভারপুলকেই প্রমাণ হিসেবে দেখিয়েছেন দুবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী কোচ। চার বছর ধরে ধৈর্য নিয়ে লিভারপুলকে যেভাবে গড়েছেন জার্মান কোচ ইয়ূর্গেন ক্লপ, সে রাস্তায় টটেনহ্যামকেও শিরোপা জেতাতে চান তিনি।

‘লিভারপুল আর ইয়ূর্গেনের কত সময় লেগেছে? চার বছর, চার মৌসুম। বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষককে কেনা হয়েছে, বিশ্বের অন্যতম সেন্টার ব্যাকও এসেছে। এছাড়া আরও, আরও, আরও।’

‘আমি আমার তিন বছরের চুক্তির দিকে নজর রাখছি। বিশ্বাস করি এই তিন বছরে আমরা শিরোপা জিততে পারবো। আর যদি নাও পারি, অন্তত একটা নতুন যুগের সূচনা করে দিয়ে যেতে পারবো। আমি এতেই খুশি।’

Reneta

‘আমি ক্লাবের জন্য কাজ করি। নিজেকে নিয়ে ভাবি না। আমার স্বপ্ন এক, চিন্তাভাবনাও এক। তবে এখন এমন পর্যায়ে আছি যেখানে ক্লাবের চেয়ে আমি আমাকে, আমার রেকর্ড নিয়ে ভাবার বেশি সময় পাই না।’

‘আমি ইতিবাচক, কারণ প্রথমদিন থেকেই কাজ শুরু করেছি। বিশ্বাস করি কিছু ছোট ছোট জায়গায় পরিবর্তন আনলেই চলবে, অতীতের বড় বড় দলবদলের প্রয়োজন নেই।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংলিশ প্রিমিয়ার লিগটটেনহ্যামমরিনহোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মধ্যে ৮ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা

জুলাই ১৮, ২০২৬
Musician Rafiqul Alam and prominent female entrepreneur Kona Reza awarded lifetime achievement awards

সংগীতশিল্পী রফিকুল আলম ও বিশিষ্ট নারী উদ্যোক্তা কনা রেজাকে আজীবন সম্মাননা প্রদান

জুলাই ১৮, ২০২৬
ঢাকা ও নারায়ণগঞ্জের পাঁচটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে চলচ্চিত্র ‘মাস্তুল’

ঢাকা ও নারায়ণগঞ্জের পাঁচটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে চলচ্চিত্র ‘মাস্তুল’

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বন্দি হস্তান্তর চুক্তি স্বাক্ষরের উদ্যোগ

জুলাই ১৮, ২০২৬

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT