চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষক দম্পতি হত্যা মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড

সোহেল তালুকদার সোহেল তালুকদার
৬:২৮ অপরাহ্ণ ১৩, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলে চাঞ্চল্যকর শিক্ষক অনিল কুমার দাস ও তার স্ত্রী কল্পনা রানী দাস হত্যা মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালত।

মৃত্যুদণ্ডের আদেশ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন নিহতদের স্বজন ও এলাকাবাসী। এ রায় যাতে দ্রুত কার্যকর হয় সেই দাবি জানিয়েছেন তারা।

রোববার ঢাকার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালত এ রায় ঘোষণা করেন। রায়ে ছয় আসামির প্রত্যেককেই মৃত্যুদণ্ড দেয়া হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্তারা হলেন: স্বপন কুমার দাস, জাহিদুল ইসলাম, মো. ফরহাদ, মো. মনিরুজ্জামান ভুঁইয়া, মঞ্জুরুল ইসলাম ও শয়ান মিয়া। তাদের মধ্যে স্বপন নিহত অনিল কুমারের সৎ ভাই। এরা সবাই সদর উপজেলার রসুলপুর গ্রামের বাসিন্দা।

জানা যায়, স্থানীয় বাছিরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক অনিল কুমার দাস ও তার স্ত্রী দোতলা বাড়িতে বসবাস করতেন। তার ছেলে ঢাকায় একটি বেসরকারি ব্যাংকে চাকরি করেন। মেয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী। ২০১৭ সালের ২৬ জুলাই টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের রসুলসপুর গ্রামের নিজ বাড়িতে শিক্ষক অনিল কুমার দাস ও তার স্ত্রী কল্পনা রানী দাসকে হত্যা করে মরদেহ সেপটিক ট্যাংকে ফেলে রাখে দুর্বৃত্তরা। পরদিন তাদের লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনার দু’দিন পর ২৮ জুলাই নিহতদের ছেলে নির্মল কুমার দাস বাদী হয়ে টাঙ্গাইল মডেল থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্ত শেষে ২০১৮ সালের ১৭ সেপ্টেম্বর পুলিশ ওই ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। ২০১৯ সালের ৭ আগস্ট মামলার বিচার শুরু হয়।

Reneta

অনিল কুমার দাস খুন হওয়ার পর থেকে বাড়িটি শূন্য পড়ে আছে। ছেলে মাঝে মাঝে এলেও কখনো বাড়িতে অবস্থান করেন না। রায় ঘোষণার সংবাদ শুনে এলাকাবাসী ভিড় করে বাড়িটির সামনে। বিচার পাওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন।

প্রাথমিক রায়ে সন্তুষ্টি প্রকাশ করে মামলার বাদী ও ছেলে নির্মল কুমার বলেন, দ্রুত রায় বাস্তবায়িত হলে এমন জঘন্য অপরাধ করতে কেউ সাহস পাবে না। সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা পাবে।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আবু আবদুল্লাহ ভূঁইয়া বলেন, রায় বাস্তবায়ন হতে আরও দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। এই ধরনের মামলায় যেহেতু সাক্ষী পাওয়া মুশকিল সেক্ষেত্রে আমরা সাক্ষ্য প্রমাণ দিয়ে আদালতকে সন্তুষ্ট করতে পেরেছি।

পরবর্তীতেও এই রায় বহাল থাকবে বলে মনে করেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৬ জনের মৃত্যুদণ্ডহত্যা মামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT