চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহীন রেজা নূরের প্রথম মৃত্যুবার্ষিকী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৭ পূর্বাহ্ণ ১২, ফেব্রুয়ারি ২০২২
বাংলাদেশ
A A

বিশিষ্ট সাংবাদিক শাহীন রেজা নূরের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত বছরের এই দিনে (১২ ফেব্রুয়ারি) তিনি কানাডার ভ্যাঙ্কুভারে মৃত্যুবরণ করেন।

শাহীন রেজা নূর ছিলেন দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক। দীর্ঘকাল তিনি ছিলেন মুক্তিযুদ্ধে শহীদদের সন্তানদের সংগঠন প্রজন্ম’৭১-এর সভাপতি। ফিল্ম সোসাইটি আন্দোলনের একজন নেতা। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে জনজীবনে প্রতিষ্ঠিত করার জন্য তিনি ছুটে বেরিয়েছেন গ্রামে-গঞ্জে-শহরে।

শুধু রাজনীতি নয়, সংস্কৃতি ও ক্রীড়া সাংবাদিকতায়ও তার অবদান রয়েছে। বিশ্বকাপ ফুটবল নিয়ে লিখেছেন ভিন্নধর্মী লেখা, বিশিষ্ট্য সংস্কৃতি ব্যক্তিত্বদের সাক্ষাৎকার নিয়েছেন তিনি, যা ছাপা হয়েছে পত্রিকার পাতায়। শেকসপীয়র এবং মাইকেল-রবীন্দ্রনাথ-নজরুল ছিলেন তার গবেষণার কেন্দ্রবিন্দু।

মুক্তিযুদ্ধে শহীদ সাংবাদিক দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সিরাজুদ্দীন হোসেনের দ্বিতীয় পুত্র তিনি। মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী নেতাদের তিনি কাছ থেকে দেখেছেন। বাবার কলেজ জীবনের বন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহ পেয়েছেন। তিনি পাকিস্তান আন্দোলন থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পর্যন্ত ইতিহাসের একজন বিশ্লেষক ছিলেন। বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের উন্মেষ, বিকাশ নিয়ে তাঁর বিশ্লেষণ ছিল যৌক্তিক ও সামঞ্জস্যপূর্ণ।

তার মৃত্যুবার্ষিকীতে ১২ ফেব্রুয়ারি শনিবার সকাল ৯টায় পরিবারের পক্ষ থেকে এবং প্রজন্ম’৭১-এর পক্ষ থেকে মিরপুর বুদ্ধিজীবী গোরস্তানে তার সমাধিতে শ্রদ্ধাজ্ঞাপন করা হবে। রাত সাড়ে নয়টায় তার জীবন ও কর্ম নিয়ে একটি ওয়েবিনারেরর আয়োজন করা হয়েছে। বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও কানাডার বুদ্ধিজীবী ও তার গুণগ্রাহীরা এই ওয়েবিনারে বক্তব্য রাখবেন।

কানাডার ভ্যাঙ্কুভারে বিসিআরএস-এর আয়োজনে থাকবে ‘‘আলোচনায়, স্মৃতিতেম চেতনাতে ভাস্বর শাহীন রেজা নূর’ নামে একটি অনুষ্ঠান। এছাড়া সকালে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ এবং দুঃস্থ শিশুদের একটি আশ্রয়কেন্দ্রে দুপুরের খাবারের আয়োজন করা হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মৃত্যুবার্ষিকী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় সীমা ৩১ ডিসেম্বর

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

৩০ জুলাই ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মাঝ আকাশে ৩ পাইলট অসুস্থ হয়ে পড়ার ঘটনায় তদন্তে ব্রিটিশ এয়ারওয়েজ

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশ ভ্যানের সামনে দাঁড়িয়ে পথ আটকে দিলেন রিয়া যাদব

জুলাই ২৩, ২০২৬

মেহেরপুরের “মেহের সাগর কলার” জিআই পণ্যের স্বীকৃতিতে উচ্ছ্বসিত চাষী

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT