চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শান্তিপূর্ণ প্রচার চালাতে পুলিশের সহযোগিতা চাইল বিএনপি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৩ অপরাহ্ণ ১২, ডিসেম্বর ২০১৮
রাজনীতি
A A

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে বাকি ১৮ দিন। শান্তিপূর্ণ প্রচারণা চালাতে পুলিশের সহযোগিতা চেয়েছে বিএনপি।

বুধবার বিকেলে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দলটি পুলিশ সদর দফতরে মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর সঙ্গে সাক্ষাককালে এ সহযোগিতা চায়।

তারা আইজিপিসহ পুলিশের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তাদের সঙ্গে প্রায় এক ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠকে বিভিন্ন অভিযোগের কথা জানান।

বৈঠক শেষে সেলিমা রহমান সাংবাদিকদের বলেন, নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকে দেশের বিভিন্ন এলাকায় আমাদের প্রার্থীদেরকে প্রচারণায় বাধা দেওয়া হয়েছে, গাড়ি ভাংচুরসহ অগ্নিসংযোগ করা হয়েছে। আপনারা দেখছেন ঐক্যফ্রন্টের নেতাদের কিভাবে গ্রেপ্তার করা হচ্ছে।

যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তাদেরকে জামিন দেওয়া হচ্ছেনা আবার যারা জামিনে রয়েছেন তাদেরকে পূর্বের বিভিন্ন মামলায় গ্রেফতার করা হচ্ছে। আমরা চাচ্ছি সুন্দর ও সুষ্ঠু একটি নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে।

আমরা নির্বাচনের বাকি ১৮ দিন শান্তিপূর্ণভাবে প্রচার-প্রচারণা চালাতে চাই। আমাদের নেতাকর্মীরা যেন মাঠে থেকে কাজ করতে পারে, কোন নেতাকর্মীদের যেন গ্রেফতার করা না হয় এসব কথা পুলিশ প্রধানকে বলেছি।

Reneta

আমাদের কথা আইজিপি মনযোগ দিয়ে শুনেছেন। জবাবে তিনি বলেছেন, ভেবেছিলাম এ ধরনের পরিস্থিতি হবেনা। তবে বাকি দিনগুলোতে আমরা যেন শান্তিপূর্ণভাবে কাজ করতে পারি সেই পরিস্থিতি রাখতে তিনি আশ্বাস দিয়েছেন। আশা করছি আমরা পুলিশের সহযোগিতা পাব।

বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, আমাদের কোন উপায় নেই, নিরূপায় হয়ে পড়েছি। আমরা কথা দিয়েছি শেষ পর্যন্ত নির্বাচনে থাকব। রক্ত দিয়ে হলেও আমাদের কার্যক্রম আমরা চালিয়ে যাব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT