ইউক্রেনের বিভিন্ন শহরে এখনও তুমুল যুদ্ধ চলছে। মারিওপোল ঘেঁষা আজভ সাগরের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া। বিধ্বস্ত মারিওপোল শহরে আটকা পড়েছে বহু মানুষ। ১২টি রুশ আকাশযান ধ্বংসের দাবি করেছে ইউক্রেন। শান্তি ও নিরাপত্তা বিষয়ে অবিলম্বে আলোচনায় বসতে রাশিয়াকে আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি। মার্কিন প্রেসিডেন্টের সাথে ভিডিও কনফারেন্সে, বর্তমান পরিস্থিতির জন্য ন্যাটোকে দায়ী করেছেন চীনের প্রেসিডেন্ট।






