চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাওকীর গল্পে দুই নারীর রোমাঞ্চকর জার্নি ও ইয়াশ রোহান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৯ অপরাহ্ণ ০৫, মে ২০১৮
বিনোদন
A A

ঘোষণা দিয়েই পুরোদমে কাজ শুরু হয়েছে দেশের প্রথম অমনিবাস চলচ্চিত্র প্রকল্প ‘ইতি, তোমারই ঢাকা’র। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় প্রকল্পটির ক্রিয়েটিভ প্রডিউসারের দায়িত্বে আছেন আবু শাহেদ ইমন। ‘স্বল্পদৈর্ঘ্যে দীর্ঘ যাত্রা’ স্লোগান নিয়ে শুরু হওয়া ১১ নির্মাতার এই প্রকল্পটি এরইমধ্যে প্রশংসা পাচ্ছে নির্মাতা মহলে।

এরইমধ্যে শেষ হয়েছে নুহাশ হুমায়ূনের স্বল্পদৈর্ঘ্যের কাজটি। তার ঠিক পর পরই এবার শেষ হলো আরেকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের শুটিং। যার নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী।

‘ইতি, তোমারই ঢাকা’ প্রকল্পের নিজের অংশের কাজ শেষ করেছেন শাওকী। ২৬ ও ২৭ এপ্রিল রাজধানীর বিভিন্ন লোকেশনে করেছেন চিত্রধারণের কাজ। বর্তমানে তার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি আছে সম্পাদনার টেবিলে। চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানালেন শাওকী।

স্বল্পদৈর্ঘ্যের গল্প ও কাস্টিং নিয়ে কথা বলেন এই নির্মাতা। তিনি বলেন: দুইজন মেয়ের গল্প নিয়ে কাজ করেছি। এক রাতে তাদের জার্নির গল্প। গল্পেই এর ব্যাপ্তী একদিন ও এক রাত। তাদের চোখ দিয়ে তাদের গল্পের ভেতর দিয়ে ঢাকাকে দেখবে দর্শক। তবে এরমধ্যে আছে অ্যাডভেঞ্চার। একটা জায়গায় গিয়ে ক্লাইমেক্সটা দেখা যাবে। এটাতে ক্যামিও চরিত্রে আছেন ‘স্বপ্নজাল’-এর মাধ্যমে অভিনয়ে আসা তরুণ অভিনেতা ইয়াশ রোহান। আর দুই মেয়ের চরিত্রে অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া ও তানিন তানহা।

‘ইতি, তোমারই ঢাকা’ প্রকল্পে কাজ করতে গিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে তরুণ নির্মাতা শাওকী বলেন: এই প্রকল্পে কাজ করতে গিয়ে মেইনলি যেটা পেয়েছি সেটা হচ্ছে কোলাবোরেশন। একে অন্যকে যেভাবে সাহায্য সহযোগিতা করেছি, স্ক্রিপ্টে ইনপুট দিতে পারছি এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ স্ক্রিপ্টটা কনক্রিট থাকলে এক্সিকিউট করা সহজ হয়। আর এক্সিকিউটেতো ইমন ভাই ছিলেন (আবু শাহেদ ইমন)। উনি নিজেওতো একজন ডিরেক্টর। ফলে আমাদের কাজটা সহজ হয়ে গেছে। ভুল ভ্রান্তিগুলো সহজেই এড়ানো গেছে। তবে অমনিবাস প্রকল্পের বেস্ট পার্টটা হচ্ছে, প্রত্যেকটি কাজেই আমাদের সবার ইনভলপমেন্ট। স্টাইলটা একেক জনের, নিজেদের মতোই। কিন্তু ইনপুটটা সবারই আছে।

ইমপ্রেস টেলিফিল্ম-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও নির্মাতা আবু শাহেদ ইমনের সাথে ১১ তরুণ নির্মাতা

‘ইতি, তোমারই ঢাকা’ শিরোনামে ঢাকা শহরের গল্প নিয়ে তরুণ ১১ নির্মাতা বাংলাদেশে এই প্রথমবারের মতো বাস্তবায়ন করতে যাচ্ছেন একটি অমনিবাস চলচ্চিত্র প্রজেক্ট। এ প্রজেক্টের অধীনে তাদের বানানো প্রতিটি ছবির দৈর্ঘ্য হবে ১০-১২ মিনিট। প্রকল্পটির স্লোগান ‘স্বল্পদৈর্ঘ্যে, দীর্ঘ যাত্রা’। নুহাশ হুমায়ূন ও শাওকী ছাড়া ছবিগুলোর আর নয় নির্মাতারা হলেন— গোলাম কিবরিয়া ফারুকী, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, মাহমুদুল ইসলাম, মীর মোকাররম হোসেন, রাহাত রহমান, রবিউল আলম রবি, সৈয়দ সালেহ আহমেদ সোবহান, তানিম নূর ও তানভীর আহসান।

Reneta

‘ইতি, তোমারই ঢাকা’ প্রজেক্টির সাথে মিডিয়া পার্টনার হিসেবে থাকছেন চ্যানেল আই, চ্যানেল আই অনলাইন, হ্যাভস মিডিয়া, হ্যাভস আইপজিটিভ, রেডিও ভূমি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমনিবাসআবু শাহেদ ইমনকৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়গোলাম কিবরিয়া ফারুকীনুহাশ হুমায়ূনমাহমুদুল ইসলামমীর মোকাররম হোসেনরাহাত রহমানলিড বিনোদনশাওকীসৈয়দ সালেহ আহমেদ সোবহান
শেয়ারTweetPin1

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT