চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শহীদ স্মরণে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১২ অপরাহ্ণ ১৫, ডিসেম্বর ২০২০
- সেমি লিড, জনপদ, ঢাকা
A A

আগামীকাল ১৬ ডিসেম্বর। যুদ্ধ জয়ের ৪৯তম বার্ষিকী। এদিন বাঙালি জাতি শ্রদ্ধা ভরে স্মরণ করবে তার বীর সন্তানদের। এজন্য ধুয়ে-মুছে আর রং তুলির আঁচড়ে প্রস্তুত করা হয়েছে জাতীয় স্মৃতিসৌধ।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে এ বছর ২৬ মার্চে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে পারেননি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ কেউই। এ বছর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী স্মৃতিসৌধ প্রাঙ্গণে না এলেও তাদের পক্ষ থেকে প্রতিনিধিরা শ্রদ্ধা জানাবেন।

জানা গেছে, ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তাদের প্রতিনিধিরা শ্রদ্ধা নিবেদন করবেন। এসময় তাদেরকে দেওয়া হবে তিন বাহিনীর গার্ড অব অনার। এর পর মন্ত্রিপরিষদ সদস্য, কূটনীতিক কোরের ডিন, মুক্তিযোদ্ধাসহ নানা শ্রেণি-পেশার মানুষ বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন।

স্বাস্থ্যবিধি মেনে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে স্মৃতিসৌধসহ সাভার ও আশুলিয়ায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। স্মৃতিসৌধে বসানো হয়েছে মূল গেইট জুড়ে জীবাণুনাশক চেম্বার ও আমিন বাজার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সড়কের পাশে বিভিন্ন স্থানে সিসি টিভি ক্যামেরা। বাড়ানো হয়েছে সাদা পোশাকে গোয়েন্দা তৎপরতা।

করোনার প্রভাবের ফলে সৌধ প্রাঙ্গনে আগত প্রত্যেক জনসাধারণ মানুষের জন্য মাস্ক পরিধান বাধ্যতা মূলক করেছে ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ সরদার। সর্ব সাধারণের জন্য খোলা থাকবে বীর শহীদদের রক্তে গাথা এই স্মৃতিস্তম্ভ।

ভিআইপিরা শ্রদ্ধা নিবেদন শেষে চলে যাওয়ার পর স্বাস্থ্যবিধি মেনে স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য নিবেদনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করবে সাধারণ জনগণ। এছাড়া ১৬ ডিসেম্বর উপলক্ষে সাভারকে সাজানো হয়েছে নানা রঙে। স্থানীয় মাসুষের মাঝে দেখা দিয়েছে আনন্দ উৎসব।

Reneta

গণপূর্তের প্রধান প্রকৌশলী শামীম আখতার বলেছেন, স্মৃতিসৌধের প্রধান ফটক ও দ্বিতীয় ফটকের সামনে সড়কের ডিভাইডারের রং করা হয়েছে। ফটকগুলোর ভেতরে জীবাণুনাশক স্প্রে ব্যবহার করতে বড় করে মেশিন স্থাপন করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৪৯তম মহান বিজয় দিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্যাম্পাসে ক্যাম্পাসে ‘মাস্তুল’ টিম, শিক্ষার্থীদের সাথে প্রাণবন্ত আড্ডা

জুলাই ১০, ২০২৬

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন সাদিও মানে

জুলাই ১০, ২০২৬

আবারও অভিনেতা রাজপালকে জেলে যাওয়ার নির্দেশ

জুলাই ১০, ২০২৬

আবারও বাড়ল স্বর্ণের দাম

জুলাই ১০, ২০২৬

হালান্ড বলছেন ইংল্যান্ড ফেভারিট, ওরাইলি বললেন ‘এটাও এক খেলা’

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT