চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শপথ নিতে চিঠি দেননি ফখরুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৮ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A
ফখরুল

সংসদ সদস্য হিসেবে শপথ নিতে স্পিকারকে কোনো চিঠি দেননি জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমি কোনো চিঠি দিইনি। সময় চাইনি। শপথও নিইনি। এটিও দলীয় সিদ্ধান্ত, দলীয় কৌশল।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ‘আওয়াজ’ নামের একটি সংগঠন আয়োজিত ‘উন্নয়নের মৃত্যকুপে জনজীবন/ নুসরাত একটি প্রতিবাদ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

এ সময় তাকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ফখরুল বলেন, ‘গতকাল আমাদের দলীয় বক্তব্য স্পষ্ট করেছি। আমি গণমাধ্যমকে ধন্যবাদ জানাই যে বিষয়টি সেভাবে প্রচার করেছে। তবে কিছু গণমাধ্যম কিছু বানোয়াট কথা প্রচার করেছে।’

‘‘আমি শপথ নিতে সময় চেয়ে চিঠি দিয়েছি বলে সংবাদ প্রকাশ করেছে। কিন্তু যখন দেখবে যে আমি শপথ নিইনি, তখন এসব গণমাধ্যমের অবস্থা কি হবে? এসব উদ্দেশ্য প্রণোদিত, আবার অজ্ঞতাও।’’

তিনি আরো বলেন, ‘অনেকে বলেছেন বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য সরকারের সঙ্গে সমঝোতা করছি আমরা। এসবও বানোয়াট সংবাদ। সমঝোতা করলে আরো আগে করতাম। খালেদা জিয়া কখনো নীতির প্রশ্নে আপোস করেননি। করবেনও না। এটি একটি দানব সরকার। দানবকে পরাজিত করার জন্যই আমরা সংসদের ভেতরে ও বাইরে আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছি।’

গতকাল থেকে রাজনীতি গরম হয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপির সদস্যরা শপথ নিয়েছেন। এটি নিঃসন্দেহে চমক। ইউটার্ন ছিল। কারণ আমাদের দলীয় সিদ্ধান্ত ছিল, ৩০ ডিসেম্বরের নির্বাচন প্রত্যাখ্যান করা। আমরা জনগণের যে ক্ষোভ ছিল তার ধারাবাহিকতায় বলেছিলাম, শপথ নিব না।’

Reneta

‘‘কিন্তু কোনো সিদ্ধান্ত স্থবির থাকবে তা ঠিক নয়। বিশেষ করে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তা সম্ভব নয়। সংসদে গিয়ে কথা বলার যে ন্যুনতম সুযোগ আছে, তা কাজে লাগানোর জন্য সংসদে গিয়েছি আমরা। এটি আমাদের জন্য খারাপ সিদ্ধান্ত বলে মনে করি না। আমরা সামান্য যে সুযোগ আছে তা কাজে লাগাতে চাচ্ছি। কারণ আমরা দেখছি যে, আমাদের প্রতিবাদ করার, কথা বলার জায়গাগুলো সীমিত হয়ে আসছে। তাই এই সিদ্ধান্ত। সময় বলবে সিদ্ধান্ত ঠিক কিনা। তবে আমরা মনে করি আমাদের সিদ্ধান্ত সঠিক।’’

এসময় বক্তব্য রাখেন জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, অধ্যাপক ড. শাহিদা রফিক। সভাপতিত্ব করেন সেলিমা রহমান।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট ৮টি আসনে জয়লাভ করেছিল। যার মধ্যে ২টি গণফোরাম এবং ৬টি বিএনপির। তবে নির্বাচনে কারচুপির অভিযোগ এনে তা বাতিল করে নতুন নির্বাচনের দাবি জানিয়েছিল জাতীয় ঐক্যফ্রন্ট। এমনকি নির্বাচিত সদস্যরা শপথ নেবে না বলেও সিদ্ধান্ত জানিয়েছিল।

তবে সেই সিদ্ধান্ত উপেক্ষা করেই প্রথমে শপথ নেন ঐক্যফ্রন্ট ও গণফোরমের অন্যতম নেতা সুলতান মুহাম্মদ ‍মনসুর। এরপর কিছুদিন পর শপথ নেন গণফোরামের আরেক নেতা মোকাব্বির খান।

বসে থাকেননি বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা। গত ২৫ এপ্রিল রাজনীতির মাঠে হৈ-চৈ ফেলে দিয়ে শপথ নেন ঠাকুরগাঁও-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ। তার ঠিক চার দির পর এক সাথে বিএনপির আরো চারজন সংসদ সদস্য শপথ নেন।

তারা হলেন- চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. হারুনুর রশীদ, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার ভূঁইয়া এবং বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন।

এখন পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীরই একমাত্র ব্যক্তি, যিনি শপথ নেননি। আর তাই তিনিই এখন নানান আলোচনার কেন্দ্রে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফখরুলবিএনপিশপথ
শেয়ারTweetPin

সর্বশেষ

ইউরেনিয়াম চুক্তি ঘিরে ভারত-অস্ট্রেলিয়ার নতুন সমীকরণ, কার লাভ কতটা?

জুলাই ৯, ২০২৬

পঞ্চদশ সংশোধনী অবৈধ করে হাইকোর্টের রায় আপিলে পুনর্বহাল

জুলাই ৯, ২০২৬

প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে প্রধানমন্ত্রীর আহ্বান

জুলাই ৯, ২০২৬

বান্দরবান ও কক্সবাজারে আরো ৭ জনের মৃত্যু

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শব্দ ও সত্যের অবিনাশী কারিগর: অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক স্মরণে

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT