চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শচীন-আফ্রিদিকে ছাড়িয়ে নেপালি কিশোরের রেকর্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০২ অপরাহ্ণ ২৭, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

রেকর্ডের বরপুত্র শচীন রমেশ টেন্ডুলকার। আন্তর্জাতিক ক্রিকেটে একশো শতকের মালিক ভারতীয় কিংবদন্তি একটি রেকর্ডকে প্রায় নিজের সম্পত্তিই বানিয়ে ফেলেছিলেন। সেটি ছেলেদের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে ফিফটির রেকর্ড। শনিবার সেই রেকর্ডটি ভেঙে বিস্ময় জাগিয়েছেন নেপালের ১৬ বছর বয়সী রোহিত পাওডেল।

দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৫৮ বলে ৫৫ রানের একটি ইনিংস খেলেছেন পাওডেল। সেই ইনিংসেই আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে ফিফটির রেকর্ড গড়েছেন নেপালি কিশোর।

আরব আমিরাতের বিপক্ষে ফিফটি গড়ার সময় পাওডেলের বয়স ছিল ১৬ বছর ১৪৬ দিন। ১৬ বছর ২১৩ দিন বয়সে ফিফটি করে এতদিন রেকর্ড নিজের দখলে রেখেছিলেন শচীন।

আন্তর্জাতিক ক্রিকেটে তো বটেই, ওয়ানডেতেও সবচেয়ে কম বয়সে ফিফটির রেকর্ড গড়েছেন পাওডেল। শ্রীলঙ্কার বিপক্ষে ৩৭ বলে সেঞ্চুরির দিনে ৫০ ওভারের ক্রিকেটে কমবয়সে ফিফটির রেকর্ড গড়েছিলেন আফ্রিদি। পাকিস্তানের সাবেক ব্যাটসম্যানের বয়স তখন ছিল মাত্র ১৬ বছর ২১৭ দিন।

তবে নারী-পুরুষ মিলিয়ে সবচেয়ে কম বয়সে ফিফটির রেকর্ড থেকে অনেকদূরে আছেন পাওডেল। নারীদের ক্রিকেটে মাত্র ১৪ বছর বয়সে ফিফটি পেয়েছিলেন সাউথ আফ্রিকার জোহমারি লগটেনবার্গ!

পাওডেলের কীর্তির দিনে আরব আমিরাতের বিপক্ষে ১৪৫ রানে বিশাল জয় পেয়েছে নেপাল। প্রতিপক্ষকে ৯৭ রানে গুটিয়ে দিয়ে ম্যাচসেরা হয়েছেন নেপালের আরেক তরুণ সেনসেশন সন্দ্বীপ লামিচানে। ২৪ রানে ৪ উইকেট নিয়েছেন ১৮ বছর বয়সী লেগ স্পিনার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: লিড স্পোর্টসশচিন টেন্ডুলকারশহিদ আফ্রিদি
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ পর্যন্ত হেরেই গেলেন নায়ক সোহম

মে ৫, ২০২৬

ছেলে বিজয়ের ঐতিহাসিক সাফল্য, যা বলছেন বাবা-মা

মে ৫, ২০২৬

‘বাকি ৩৫ লাখ টাকা কি মরার পর চল্লিশার সময় দেবেন’

মে ৪, ২০২৬

ম্যানসিটিতে ছুটির দিনেও কাজ করতে আসেন গার্দিওলা

মে ৪, ২০২৬

হারলেন নায়িকা সায়ন্তিকা, বড় জয় রুদ্রনীলের!

মে ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT