চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শচীন-লারাদের সঙ্গে খেলতে গেলেন সুজন-পাইলটরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৬ অপরাহ্ণ ২৭, ফেব্রুয়ারি ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

সাবেক তারকা ক্রিকেটারদের দেখা যাবে মাঠে। ব্যাটে-বলে আবার ২২ গজ মাতাতে। ৫ মার্চ শুরু হচ্ছে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ। আসর মাতাতে বাংলাদেশ লিজেন্ডস দল শনিবার ভারত গেছে। শচীন টেন্ডুলকার, ব্রায়ান লারাদের মুখোমুখি হবেন খালেদ মাহমুদ সুজন, খালেদ মাসুদ পাইলটরা।

টুর্নামেন্টে নতুন দল হিসেবে যুক্ত হয়েছে বাংলাদেশ লিজেন্ডস এবং ইংল্যান্ড লিজেন্ডস। আরও খেলবে স্বাগতিক ভারত, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা ক্রিকেটাররা। করোনার কারণে খেলবে না অস্ট্রেলিয়া লিজেন্ডস।

৫ মার্চ শুরু হয়ে গ্রুপ পর্বের খেলা চলবে ১৬ মার্চ পর্যন্ত। উদ্বোধনী ম্যাচেই শচিন-শেবাগদের ভারত লিজেন্ডেসের বিপক্ষে খেলবে সুজনের বাংলাদেশ লিজেন্ডস।

১৭ মার্চ প্রথম সেমিফাইনাল, ১৯ মার্চ দ্বিতীয় সেমিফাইনাল ও ২১ মার্চ অনুষ্ঠিত হবে আসরের ফাইনাল। সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। রায়পুরের শহীদ বীর নারায়ন সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম আসরের ভেন্যু।

বাংলাদেশ লিজেন্ডেস: খালেদ মাহমুদ সুজন (অধিনায়ক), খালেদ মাসুদ পাইলট, মেহরাব হোসেন অপি, নাফীস ইকবাল, আফতাব আহমেদ, মো: রফিক, মুশফিকুর রহমান বাবু, হান্নান সরকার, জাভেদ ওমর বেলিম, মো: শরিফ, রাজিন সালেহ, আব্দুর রাজ্জাক, মামুন উর রশিদ, আলমগীর কবির।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

হরমুজ ইস্যুতে উত্তেজনা: ইরানে একাধিক বিস্ফোরণের শব্দ

জুলাই ১৪, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়াসহ ভারী বর্ষণের আশঙ্কা

জুলাই ১৪, ২০২৬

ডিএমপির জুন মাসের মূল্যায়নে ১৫তম বারের মতো শ্রেষ্ঠ এএসআই পলাশ

জুলাই ১৪, ২০২৬

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT