চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লড়াই শুধু মাশরাফী-সাকিবের নয়

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৬:২৫ অপরাহ্ণ ২৭, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: রংপুর রাইডার্স-ঢাকা ডায়নামাইটস ম্যাচ মানেই ভরপুর উত্তেজনার দারুণ এক প্যাকেজ। মিরপুরে প্রথমপর্বে হেভিওয়েট দুটি দল মুখোমুখি হতেই জমে ওঠে বিপিএলের ষষ্ঠ আসর। এবার চট্টগ্রামে আবার মুখোমুখি হচ্ছে তারা। সোমবার সন্ধ্যায় পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার লড়াইয়ে নামছে মাশরাফী বিন মোর্ত্তজার রংপুর ও সাকিব আল হাসানের ঢাকা।

বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের সঙ্গে টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়কের লড়াইয়ে উত্তাপ বাড়িয়েছি বিদেশি তারকাদের উপস্থিতি। যারা কিনা টি-টুয়েন্টির মাষ্টার ক্রিকেটের হিসেবে বিবেচিত।

রংপুরে ক্রিস গেইল, অ্যালেক্স হেলস, রাইলি রুশো, এবি ডি ভিলিয়ার্স খেলছেন নিয়মিত। ঢাকার বিদেশি ক্রিকেটারদের মধ্যে কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, সুনিল নারিনও খেলছেন নিয়মিত। হযরতউল্লাহ জাজাই ও ডারউইশ রাসুলির মধ্যে একজন খেলছেন ঘুরেফিরে। মাশরাফী-সাকিবের ম্যাচে ভিন্ন এক লড়াইয়ে বিদেশিরাও।

তারকায় ঠাসা দুই দলের লড়াই এমনিতেই তীব্র প্রতিদ্বন্দিতাপূর্ণ হওয়ার কথা। পয়েন্ট টেবিলের হিসেব সে সম্ভাবনার পালে যোগাচ্ছে হাওয়া। সমান ১০ পয়েন্ট নিয়ে সহাবস্থানে তারা। যদিও ঢাকা এক ম্যাচ কম খেলেছে রংপুরের চেয়ে।

তাতে অবশ্য স্বস্তি নিয়ে বসে থাকার সুযোগ নেই সাকিবদের। কেননা এখনো শীর্ষে রয়েছে মুশফিকুর রহিমের চিটাগং ভাইকিংস।

ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও মেহেদী হাসান মিরাজের রাজশাহী কিংসের পয়েন্টও ১০। শেষ চারে যেতে এই পাঁচ দলের মধ্যেই লড়াইটা বেশ জমে উঠেছে।

Reneta

আরেক দল সিলেট সির্ক্সাস তাদের শেষ দুটি ম্যাচে জিততে পারলে চলে আসবে সেরা চারে ওঠার বিবেচনায়। সাত দলের টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে শুধু মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা টাইটানস। ১০ ম্যাচে তারা জিতেছে মাত্র দুটিতে।

চট্টগ্রাম পর্বেই কোনো দল প্লে-অফে খেলা নিশ্চিত করতে পারে কিনা সেটাই এখন দেখার। সোমবার দিনের প্রথম ম্যাচে দুপুরের কুমিল্লার মুখোমুখি হবে খুলনা। তবে গত আসরের দুই ফাইনালিস্ট রংপুর-ঢাকা ম্যাচের দিকেই বেশি চোখ থাকবে দর্শকদের।

ম্যাচের আগের দিন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনে এসে রংপুরের উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন বলেন, ‘ ‘বড় টিম হলেই যে রেজাল্ট করবে, এমন না। খুব বেশি নাম নেই তারপরও চিটাগং এক নম্বরে। রেজাল্ট করতে হলে বড় খেলোয়াড়ের চেয়ে গুরুত্বপূর্ণ হল পারফরম্যান্স। আমাদের বড় বড় খেলোয়াড় আছে কিন্তু তারা যদি পারফর্ম না করে তাহলে নামের কিন্তু দাম নেই। যে বড় খেলোয়াড় আছে আমাদের তারা যদি নামের প্রতি সুবিচার করতে পারেন আমাদের জন্য ইতিবাচক হবে।’

আগের ম্যাচেই হেলস-রুশোর জোড়া সেঞ্চুরিতে বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান তোলার রেকর্ড গড়ে স্বাগতিক ভাইকিংসকে হারায় রংপুর। এখানকার উইকেট সম্পর্কে তারা খুব ভালো ধারণা পেলেও ডায়নামাইটস চট্টগ্রাম পর্বে নামছে প্রথমবার।

যদিও তা নিয়ে খুব ভাবনা নেই ঢাকার পেসার রুবেল হোসেনর। অনুশীলনে নামার আগে বলেন, ‘টিভিতে দেখেছি আমরা দুটি ম্যাচ, চট্টগ্রামের উইকেট খুবই সুন্দর। ব্যাটসম্যানদের জন্য খুব সহায়ক একটা উইকেট। আমার কাছে মনে হয় তো এখানে খুব ভালো খেলা হবে। যেহেতু দুইটা দলই খুব ভালো। দেখা যাক কি হয়।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল-২০১৯বিপিএল-৬লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬

নীতি সংলাপ: শিশুদের জন্য নিরাপদ ধরিত্রী গড়ে তোলার অঙ্গীকার

আগস্ট ৪, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর, কালজয়ী বাংলা সিনেমার পোস্টার প্রদর্শনী

আগস্ট ৪, ২০২৬

প্রধানমন্ত্রীর সৌদি সফর ‘উপযুক্ত সময়ে’, দক্ষ কর্মী নিতে আগ্রহ রিয়াদের

আগস্ট ৪, ২০২৬

শেখ হাসিনার বক্তব্য প্রচারে গণমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT