চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিটন কি আউট ছিলেন?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩২ অপরাহ্ণ ২৪, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ প্রথম উইকেটে হারিয়েছে অল্প রানেই। আফগানিস্তান স্পিনার মুজিব-উর রহমানের বলে হাসমতউল্লাহ শাহিদিকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন উদ্বোধনী ব্যাটসম্যান লিটন দাস। প্রশ্ন উঠেছে সেই ক্যাচটি নিয়েই।

মুজিব-উর রহমানের বলে কভারে ড্রাইভ খেলেছিলেন লিটন। শর্টকভারে দূরহ এক ক্যাচ নেন হাসমতউল্লাহ। ক্যাচ নিয়ে তিনি উদযাপন শুরু করলেও নিশ্চিত ছিলেন না দুই ইংলিশ আম্পায়ার মাইকেল গফ ও রিচার্ড কেটেলবরা। অনফিল্ড আম্পায়ারদ্বয় নিশ্চিত হওয়ার জন্য রিভিউ চেয়ে বসেন। টিভিতে চুলচেরা বিশ্লেষণ করে রিভিউতে ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত বহাল রাখেন পাকিস্তানি আম্পায়ার আলিম দার।

বাংলাদেশ-১৩৯/২ (২৮)

লিটন সাজঘরে ফেরার আগেই শুরু হয়ে যায় বিতর্ক, তিনি আসলে আউট ছিলেন কিনা তা নিয়ে প্রশ্ন উচ্চকিত হয়। ইএসপিএন-ক্রিকইনফোর লাইভ কমেন্ট্রিতে লিটনের আউটকে ৫০/৫০ বলা হয়।

রিপ্লেতে দেখা যায়, হাসমতউল্লাহর ডানহাতের আঙুলের মাথায় ওপর বল পড়েছে, কিন্তু তার বাঁহাত তখনো অনেকটা দূরে। তার মাথা ছিল উপর দিকে। ফলে তিনি দেখতে পাননি বল আসলে মাটি ছুঁয়েছে কিনা। তবে উদযাপন শুরু করে দেন। তবে ডানহাতের আঙুল কিছুটা নিচে থাকলেও বল মাটি স্পর্শ করে বলেই দেখা যায় রিপ্লেতে।

ফিল্ড আম্পায়ারের সফট সিগন্যাল ছিল আউট। রিভিউ দেখে আলিম দারও ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত বহাল রাখেন। মাইক কথোপকথনে আলিম দারকে বলতে শোনা যায়, তিনি সিদ্ধান্ত পরিবর্তনের মতো কিছু দেখতে পাননি। কিন্তু টেলিভিশন রিপ্লের ভিডিও দেখে এই সিদ্ধান্ত মোটেও সন্তুষ্ট হতে পারছেন না দর্শকদের। তাদের প্রশ্ন, ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তই যদি ফাইনাল হয় তাহলে ভিডিও আম্পায়ারের কাছে রেফার করার দরকারই-বা হল কেন? আম্পায়ারদের এই সিদ্ধান্তে বিতর্ক বাড়বে বলেই ধারণা করা যায়।

Reneta

২০১৫ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচেও একটি সিদ্ধান্ত নিয়ে বিতর্ক হয়েছিল প্রচুর। রোহিত শর্মার ক্যাচকে কেন্দ্র করে ওঠা বিতর্কের অংশেও ছিলেন আলিম দার।

দলীয় ২৩ রানের মাথায় ধাঁধার ক্যাচে লিটন (১৬) ফেরার পর তামিম ইকবালের সঙ্গে ৫৯ রানের জুটি গড়েন সাকিব আল হাসান। ৫৩ বলে ৩৬ রান করে ফিরেছেন তামিম। মোহাম্মদ নবির বলে বোল্ড হন বাংলাদেশ ওপেনার।

তামিম ফেরার পর সাকিবের সঙ্গে যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করা মুশফিকুর রহিম। দুজনে জুটিতে ছুঁয়েছেন ফিফটি। এই বিশ্বকাপে তৃতিয় ফিপটি ছুঁয়েছেন সাকিব, তার নামে পাশে আছে দুটি শতকও।

তামিম ফেরার পরের ওভারেই আরেকটি ভুল সিদ্ধান্তের শিকার হয়েছিল বাংলাদেশ। রশিদ খানের বলে এলবিডব্লিউর আউট দেয়া হয় সাকিবকে। কিন্তু রিভিউতে দেখা যায় বলের লাইন ঠিক থাকলেও স্টাম্পের উপরে ছিল। ফলে রিভিউ নিয়ে বেঁচে যান সাকিব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশলিটন দাসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

জনস্বাস্থ্য সুরক্ষায় এনজিও বিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

জুন ১৭, ২০২৬

শিক্ষামন্ত্রীর সামনে অভিনব কৌশলে বাজেট বৈষম্যের প্রতিবাদ করল জবি ছাত্রশক্তি

জুন ১৭, ২০২৬

সময় এসেছে মেসিকে সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় মেনে নেয়ার: রোনাল্ডো

জুন ১৭, ২০২৬
বজ্রপাত: ছবি প্রতীকী

ফেনীতে বজ্রপাতে দুই শিশুর মৃত্যু

জুন ১৭, ২০২৬

‘বিদেশি বিনিয়োগ মানে শুধু টাকা নয়, একই সঙ্গে নলেজ ও টেকনোলজি ট্রান্সফার’

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT