চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিটন আউট, নাঈম ইন, আগে বোলিং

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৭ অপরাহ্ণ ২৮, মে ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

তিন ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে টস জিতে বাংলাদেশকে আগে বোলিংয়ে ডেকেছে শ্রীলঙ্কা। তামিম ইকবালের দলের কাছে প্রথম দুম্যাচে হেরে আগেই সিরিজ হাতছাড়া হয়ে গেছে সফরকারীদের।

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে একাদশে দুই পরিবর্তন নিয়ে নেমেছে বাংলাদেশ। চোটে পড়া পেস-অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের জায়গায় সুযোগ পেয়েছেন তাসকিন আহমেদ। তার সঙ্গে পেস সামলাবেন মোস্তাফিজুর রহমান ও গত ম্যাচে অভিষিক্ত শরিফুল ইসলাম।

দলে আরেক পরিবর্তন ওপেনিংয়ে নাঈম শেখের ফেরা। তাকে জায়গা দিতে নেই ফর্ম হারিয়ে বসা লিটন দাস।

মিডলঅর্ডারে মোসাদ্দেক হোসেন সৈকত টিকে গেছেন। সাকিব আল হাসানের স্পিনসঙ্গী হয়েছেন দুই অলরাউন্ডার আফিফ হোসেন ও মেহেদী হাসান মিরাজ।

প্রথম ম্যাচে বাংলাদেশ পায় ৩৩ রানের জয়। দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টি আইনে জয় ১০৩ রানের বিশাল ব্যবধানে। তাতে নিশ্চিত হয়ে যায় লঙ্কানদের বিপক্ষে প্রথমবার ওয়ানডে সিরিজ জয়। এবার পালা হোয়াইটওয়াশের।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিমনাঈমবাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডেলিটনলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপের রেকর্ড গড়ার ম্যাচে সেনেগালকে হারিয়ে শুরু ফ্রান্সের

জুন ১৭, ২০২৬

মাঠের লড়াইয়ের আগে সংঘর্ষে জড়াল আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকরা

জুন ১৭, ২০২৬

টোয়াব নির্বাচনে হানিফের নেতৃত্বাধীন ‘রিলায়েন্স ফোরাম’ প্যানেল বিজয়ী

জুন ১৬, ২০২৬

টোরি পেন্সো হতে চলেছেন বিশ্বকাপ পরিচালনায় দ্বিতীয় নারী

জুন ১৬, ২০২৬

থমাসকে ভিসা না দেয়া, কানাডার সিদ্ধান্তে ঘানার আপিল

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT