চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিখন আউটস্ট্যান্ডিং, বিপ্লব অ্যাগ্রেসিভ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৮ পূর্বাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: জুবায়ের হোসেন লিখনের শুরুর সময়টা কাছে থেকেই দেখেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বুধবার দেখলেন আরেক লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লবকে। অভিষেকে দ্যুতি ছড়ানো ১৯ বছরের তরুণের বোলিং দেখে যারপরনাই খুশি অভিজ্ঞ এ ক্রিকেটার। দুই সময়ের দুই লেগির মাঝে তুলনায় না গেলেও তাদের আবির্ভাব নিয়ে অভিমত মিলেছে ম্যাচ শেষে তার সংবাদ সম্মেলনে।

‘লিখন যখন শুরু করেছিল, আমার কাছে দুর্দান্ত মনে হচ্ছিল। ওর গুগলি বলগুলো বোঝা খুব কঠিন ছিল। হয়তো ওর ফর্মে কিছু ওলট-পালট হয়েছিল। এই ছেলেকে (বিপ্লব) আমার কাছে মনে হয়েছে অনেক সম্ভাবনাময়। সবাই তাকে উৎসাহ দিচ্ছে। আমার মনে হয় তার ভবিষ্যৎ উজ্জ্বল। তুলনা (লিখন-বিপ্লব) আসলে কারো সঙ্গে কারো হয় না।’

অমিত সম্ভাবনা নিয়ে বাংলাদেশ দলে এসেছিলেন লিখন। টেস্ট, ওয়ানডের পর মাথায় উঠেছিল টি-টুয়েন্টি ক্যাপ। জিম্বাবুয়ের বিপক্ষে সংক্ষিপ্ত সংস্করণে অভিষেকের পর আর খেলা হয়নি জাতীয় দলে। চার বছর পর একই দলের বিপক্ষে বুধবার অভিষিক্ত হলেন আরেক তরুণ লেগস্পিনার বিপ্লব। সন্তুষ্টি ছড়ানোর মতোই বোলিং করেছেন। ৪ ওভারে ১৮ রানে নিয়েছেন দুটি উইকেট।

বোলিং দেখে মনেই হয়নি বিপ্লবের এটি অভিষেক ম্যাচ! এই তরুণের শারীরিক ভাষা ও সাহসিকতা দেখে মুগ্ধ মাহমুদউল্লাহ। প্রশংসা করতে গিয়ে খুলে দিলেন মনের দুয়ার।

‘যখন মাঠে নেমেছিলাম, মনে মনে চাইছিলাম বিপ্লব যেন খুব ভালো করে। ওর খেলা আগে দেখিনি, চিনতামও না। যখন নেটে দেখলাম, অনুভব করলাম ওর ভেতরে কিছু একটা আছে। ব্যক্তিগতভাবে চাইছিলাম ও যেন ভালো করে, তাহলে দলের জন্যও ভালো হবে। আমি ওর জন্য আসলে অনেক বেশি খুশি। সাকিবের সঙ্গে কথা বলছিলাম, যে উৎসাহ নিয়ে ও বল করেছে, এক কথায় আউটস্ট্যান্ডিং। ওর ব্যাটিং সামর্থ্যও ভালো। যেভাবে শুরু করেছে, এভাবে চলতে থাকলে বাংলাদেশের জন্য আরও সাফল্য এনে দিতে পারবে।’

‘আজকে ওকে মাঠে গিয়েই বলছিলাম, আন্তর্জাতিক প্রথম ম্যাচ, সবারই কম বেশি নার্ভাসনেস থাকে। শুধু ওকে বলছিলাম, যাই কিছু করো বুকে সাহস নিয়ে করবা। ভয় নিয়ে কিছু করে আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকা যায় না। যা কিছু করবা মন খুলে। আমার মনে হয় ও এটা অনুভব করছিল। ওভাবেই বোলিং করছিল। বোলিং দেখে মনে হচ্ছিল আক্রমণাত্মক। ওর ফিল্ডিং, শারীরিক ভাষাও আক্রমণাত্মক। যেটা টি-টুয়েন্টি ক্রিকেটে বেশি প্রয়োজন। কিছু সময় হয়তো সফল হওয়া যাবে না, কিন্তু বেশিরভাগ সময়ই সফল হওয়ার চান্স থাকবে। ভালো পারফরম্যান্স করেছে, তার জন্য আমি খুশি।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমিনুলমাহমুদউল্লাহলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক

জুন ১২, ২০২৬

নাচে-গানে সুরের মূর্ছনায় জমকালো মঞ্চায়নে পর্দা উঠল বিশ্বকাপের

জুন ১২, ২০২৬

বাজেট প্রথমবারের মত সৃজনশীল অর্থনীতিতে গুরুত্ব

জুন ১১, ২০২৬

বাজেটে শিক্ষা খাতে আগের বছরের চেয়ে বরাদ্দ বেড়েছে

জুন ১১, ২০২৬

ফ‍্যাসিষ্ট আমলের মত ঋণ করে ঘি না খাওয়ার কথা বলে আবার ঋণেই ভরসা

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT