চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লায়নের কথাকে ‘আতঙ্ক সৃষ্টিকারী’ বলছেন সোয়ান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৯ পূর্বাহ্ণ ১০, জুলাই ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

সেমিফাইনালের আগে মাইন্ডগেম খেলতে চেয়েছিলেন নাথায় লায়ন। অজিদের এই অভ্যাস অবশ্য বেশ পুরনো। ইংল্যান্ডের সাবেক স্পিনার গ্রায়েম সোয়ান সেটা দেখে লায়নের কঠোর সমালোচনাই করেছেন। ইংলিশ শিবিরে আতঙ্ক ছড়ানোর লক্ষ্যেই অস্ট্রেলিয়ান স্পিনার কথা বলছেন, সোয়ানের মত এমনই।

লায়ন বলেছিলেন, সেমিফাইনালে তাদের কিছুই হারানোর নেই। স্বাগতিক ইংল্যান্ড নাম্বার ওয়ান দল হওয়ায় তাদেরই হারানোর রয়েছে অনেককিছু।

‘তারা কয়েকবছর ধরেই এক নম্বর দল। তারা বিশ্বকাপের সবচেয়ে ফেভারিট দল। যদি আমাকে প্রশ্ন করেন তবে বলবো বিশ্বকাপে তাদেরই হারানোর রয়েছে। আমাদের হারানোর কিছুই নেই। আমাদের শুধু অর্জনের পালা।’

লায়নের কথাটা পছন্দ হয়নি সোয়ানের। সমালোচনা করে বলেছেন, ‘নাথান লায়ন বলেছে ইংল্যান্ড চাপের মুখে রয়েছে এবং তারা আন্ডারডগ। আমি মনোবিদ নই। কিন্তু আমি মনে করি এটি আমার শোনা সবচেয়ে আতঙ্ক সৃষ্টিকারী কথা।’

‘নাথানের এই ধরনের তর্জন-গর্জনের প্রবণতা রয়েছে। সুতরাং এরদিকে মনোযোগ দিও না। যখন কোনো খেলোয়াড় বলে যে তাদের প্রতিপক্ষ চাপের মুখে রয়েছে। এর পরিষ্কার অর্থ হল, তাদের দলই চাপে রয়েছে।’

১৯৯২ সালের পর বিশ্বকাপের নকআউট পর্বে কোনো জয় পায়নি ইংল্যান্ড। অন্যদিকে বিশ্বকাপের শেষ পাঁচ আসরে চারবারই শিরোপা জেতে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ফলে অজিদের হারিয়ে ফাইনালে যাওয়া স্বাগতিক ইংল্যান্ডের জন্য যথেষ্ট চ্যালেঞ্জেরই।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ড-অস্ট্রেলিয়াবিশ্বকাপ-২০১৯লায়ন
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক

জুন ১২, ২০২৬

নাচে-গানে সুরের মূর্ছনায় জমকালো মঞ্চায়নে পর্দা উঠল বিশ্বকাপের

জুন ১২, ২০২৬

বাজেট প্রথমবারের মত সৃজনশীল অর্থনীতিতে গুরুত্ব

জুন ১১, ২০২৬

বাজেটে শিক্ষা খাতে আগের বছরের চেয়ে বরাদ্দ বেড়েছে

জুন ১১, ২০২৬

ফ‍্যাসিষ্ট আমলের মত ঋণ করে ঘি না খাওয়ার কথা বলে আবার ঋণেই ভরসা

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT