চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাহোরের ফাইনালে আপত্তি নেই স্যামির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৪ অপরাহ্ণ ০৩, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল হবে লাহোরে। নিরাপত্তা শঙ্কায় যখন একে একে সরে যাচ্ছেন বিদেশি খেলোয়াড়রা, তখন উল্টো পথে হাঁটছেন ওয়েস্ট ইন্ডিজ তারকা ড্যারেন স্যামি। জানিয়েছেন, পেশোয়ার জালমি যদি লাহোরে অনুষ্ঠিতব্য ফাইনাল পর্যন্ত পৌঁছাতে পারে তাতে পাকিস্তানের মাটিতে খেলতে আপত্তি নেই তার।

শুধু স্যামি নন, লাহোরের ফাইনালে খেলতে ইতিমধ্যে পাকিস্তানি ভিসা হাতে পেয়েছেন দলটির আরও চার বিদেশী। মারলন স্যামুয়েলস, ডেভিড মালান, সামিত প্যাটেল এবং ক্রিস জর্ডান পেয়েছেন দেশটির ভিসা।

পেশোয়ারের ফ্র্যাঞ্চাইজি জাভেদ আফ্রিদি জানিয়েছেন, আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের পাঁচজন বিদেশি খেলোয়াড় পাকিস্তানি ভিসা হাতে পেয়েছেন। যেদিন তারা লাহোরের ফাইনালে খেলবেন, দিনটা পিএসএলের জন্য হবে একটি বিশেষ দিন।

টুর্নামেন্টে সবার আগে ফাইনালের টিকিট পাওয়া কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিদেশি খেলোয়াড়রা নিরাপত্তা শঙ্কায় নিজেদের সরিয়ে নিয়েছেন। তবে বিদেশি কোটায় কোয়েটার হয়ে খেলতে অনাপত্তি পত্র পেয়েছেন বাংলাদেশি উইকেটরক্ষক-ব্যাটসম্যান এনামুল হক বিজয়। ফাইনালে উড়াল দেওয়ার অপেক্ষায় তিনি।

ফাইনাল ম্যাচটি ঘিরে পাকিস্তান সরকার উচ্চ পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। সাত হাজার পুলিশ সদস্য ম্যাচের দিন পুরো স্টেডিয়াম অঞ্চল নজরে রাখবেন। আইসিসির নিরাপত্তা বিশ্লেষক দলও পাকিস্তানে খেলতে যাওয়া ক্রিকেটারদের বিশেষভাবে সর্তক থাকার পরামর্শ দিয়েছে। গত মাসে লাহোরে এক বোমা বিস্ফোরণে ১৩জন সাধারণ নাগরিক নিহত হয়েছেন। নিত্য এই ঘটনায় দেশটি নিয়ে ভয় তাই থাকছেই!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পিএসএল
শেয়ারTweetPin

সর্বশেষ

আওয়ামী লীগের বিচার তাদের করা আইনেই সম্ভব: চিফ প্রসিকিউটর

জুলাই ৫, ২০২৬

রাষ্ট্রীয় উদ্যোগে ১৬ জুলাই পালিত হবে ‘জুলাই শহীদ দিবস’

জুলাই ৫, ২০২৬

সাংবাদিক খালেদ খুররম পারভেজ মারা গেছেন

জুলাই ৫, ২০২৬

চীনের উপকূলে যৌথ নৌ-মহড়া করবে চীন-রাশিয়া

জুলাই ৫, ২০২৬

নরওয়ের বিপক্ষে কখনও জেতেনি ব্রাজিল

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT