চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাস ভেগাসে হামলা: হামলাকারীর চিরকুটে ছিল হামলার হিসেব-নিকেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৯ অপরাহ্ণ ০৮, অক্টোবর ২০১৭
আন্তর্জাতিক
A A
লাস ভেগাসে হামলা-স্টিফেস প্যাডক

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ১ অক্টোবরের হামলায় হামলাকারী স্টিফেন প্যাডকের মৃতদেহের পাশে পাওয়া একটি চিরকুটে কত দূরত্ব থেকে কোন গতিপথে কীভাবে গুলি চালানো হবে তার হিসেব-নিকেশ রয়েছে বলে সিএনএন’কে জানিয়েছে হামলার তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা প্রয়োগকারী বাহিনীর একটি সূত্র।

ভেগাসের ম্যানডালে বে রিসোর্ট অ্যান্ড ক্যাসিনোর ৩২ তলার হোটেল সুইট থেকে নিচে চলা রুট নাইন্টি ওয়ান হারভেস্ট ফেস্টিভাল কনসার্টের বিশাল ভিড় লক্ষ্য করে নির্বিচারে গুলি ছোঁড়ে ৬৪ বছর বয়সী বন্দুকধারী প্যাডক। ওই হামলায় এখন পর্যন্ত ৫৯ জন নিহত ও ৫ শ’র বেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে।

হামলার পর ওই হোটেল সুইটে প্যাডক নিজের গুলিতে আত্মহত্যা করে। এর আগে লাস ভেগাস পুলিশ কর্তৃপক্ষ পুলিশের গুলিতে হামলাকারীর মৃত্যু হয়েছে বলে জানালেও পরে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে।

লাস ভেগাসে হামলা-স্টিফেস প্যাডক
টেপের নিচে চাপা দিয়ে রাখা এই সেই চিরকুট

সিএনএন এর আগেও পুলিশেরা বরাতে জানিয়েছিল, স্টিফেন প্যাডকের মৃতদেহের কাছাকাছি ২৩টি অত্যাধুনিক ও শক্তিশালী আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং একটি চিরকুট পাওয়া গেছে, যেখানে কিছু সংখ্যা লেখা রয়েছে। তবে এবারই পুলিশ নিশ্চিত করে জানালো, চিরকুটে হাতে লেখা কিছু অঙ্কের হিসেব-নিকেশ আছে, যেখানে হিসেব করা হয়েছে ৩২ তলা ভবন থেকে কত গতিবেগে কত ডিগ্রি কোণে এবং কোন অবস্থান থেকে গুলিবর্ষণ করতে হবে।

লাস ভেগাসে হামলা-স্টিফেস প্যাডক
প্যাডকের হোটেল সুইটে পাওয়া আগ্নেয়াস্ত্রের একাংশ

তদন্তকারীরা এখনো পুরোদমে অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন, এমনকি প্যাডকের অতীত ঘেঁটেও বোঝার চেষ্টা করছেন কেন এবং কীভাবে তার মতো একজন বয়স্ক অবসরপ্রাপ্ত হিসাবরক্ষকেএত বিপুল সংখ্যক অস্ত্র যোগাড় করে এমন পরিকল্পিত বিধ্বংসী হামলার হিসেব কষলেন। কিন্তু এক জাহারেরও বেশি সূত্রের সন্ধান পেলেও এখনো হামলার পেছনে বিশ্বাসযোগ্য কোনো উদ্দেশ্য খুঁজে পাওয়া যায়নি বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন ভেগাসের আন্ডারশেরিফ কেভিন সি ম্যাকহিল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: যুক্তরাষ্ট্রলাস ভেগাসলাস ভেগাসে হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘জ্বালানির দাম বাড়ায় পরিবহন ভাড়া পুনর্নির্ধারণে সিদ্ধান্ত বৃহস্পতিবার’

এপ্রিল ২২, ২০২৬
ছবি: প্রতিনিধি

বালু উত্তোলন বন্ধ করায় নৌপুলিশের ওপর হামলা, ওসিসহ ৫ পুলিশ গুলিবিদ্ধ

এপ্রিল ২২, ২০২৬

আইসিসির শাস্তি পেল বাংলাদেশ

এপ্রিল ২২, ২০২৬

নাহিদের বোলিং দেখে ওয়াকারের কথা মনে পড়ছে টেইটের

এপ্রিল ২২, ২০২৬
ছবি: প্রতিনিধি

দেড় মাসের সন্তানসহ সেই যুব মহিলালীগ নেত্রী কারাগার থেকে মুক্ত

এপ্রিল ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT