চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাল-সবুজের জার্সি কনটেস্টে ১৫টি জার্সি বাছাই

সৌমিক আহমেদ সৌমিক আহমেদ
৮:৫২ পূর্বাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০১৫
স্পোর্টস
A A

বাংলাদেশ ক্রিকেট দলের জার্সির জন্য চলমান অদম্য জার্সি ডিজাইন কনটেস্ট এর শর্টলিস্ট ক্যাম্পেইনে ১৫ টি জার্সি বাছাই করা হয়েছে। মোবাইল অপারেটর রবির আয়োজনে এই প্রতিযোগিতায় ক্রিকেট ভক্তদের মতামতের ভিত্তিতে ওই ১৫টির মধ্য থেকে সেরা জার্সি নির্ধারণ করা হবে।

দেশের বিভিন্ন স্থানে ক্যাম্পেইন ও অনলাইন এর মাধ্যমে ক্রিকেটভক্ত অনুরাগী ও তরুণ ডিজাইনারদের আবেগ নিয়ে আঁকা প্রিয় দলের এই জার্সি। ৫ হাজার জার্সি ডিজাইন থেকে প্রাথমিকভাবে ৫০টি জার্সি সিলেক্ট করা হয়। সেখান থেকে ১৫টি জার্সি এসএমএস রাউন্ডের জন্য সিলেক্ট করেছে বিচারকরা।  

বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার, ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল, বিসিবির ডিরেক্টর এনায়েত হোসেন সিরাজ, বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ও মডেল নোবেল। ভক্তদের জার্সির ডিজাইনে মুগ্ধ বিচারকরা।

Banglabid

চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার বলেন, এগুলো শুধু একটা কাপড় নয়, কারো পোশাক নয় এটা বাংলাদেশের একটা প্রতীক। এর প্রতি আরও যত্ন নিতে হবে, আরও দেখতে হবে এবং এর চয়ন ভারী মুশকিল।

ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল,  আমাদের ক্রিকেট টিম আমাদের গর্ব। এখানে দেখবেন পাঁচ হাজার ডিজাইন আসছে। আমাদের ছেলে মেয়েরা ডিজাইনে যে কতো উন্নত হয়েছে সেটা উপলব্ধি করা যায়।

মডেল নোবেল বলেন, চেষ্টা করেছি যাতে সবার মধ্যে এটা ছড়িয়ে পরে।  

Reneta

বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, আগামী জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজেই কনটেস্টে জয়ী হওয়া জার্সি পড়ে মাঠে নামবেন ক্রিকেটাররা।  

বিসিবির ডিরেক্টর এনায়েত হোসেন সিরাজ বলেন, এই জার্সিটা আমাদের প্লেয়াররা পড়ে যখন মাঠে নামবে এবং দর্শকরা যখন স্টেডিয়ামে আসবে পুরো স্টেডিয়াম এবং মাঠ একাকার হয়ে যাবে। 

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, এ টিম, অনুধ্ব-১৯, মেয়েদের জন্য এই জার্সিই ফলো করা হবে। এটাই আমাদের জাতীয় দলের জার্সি হিসেবে গণ্য করা হবে। 

লাল সবুজের জার্সি ডিজাইন কনটেস্টের মিডিয়া পার্টনার লাল সবুজের চ্যানেল চ্যানেল আই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আই
শেয়ারTweetPin

সর্বশেষ

বাবা, অনুপ্রেরণা, পথপ্রদর্শক, একজন ছায়াবৃক্ষকে শেষবিদায় জানালেন মেসি

আগস্ট ১০, ২০২৬

জিপিএ-৫ হয়নি, তবু ‘মোর দ্যান হ্যাপি’ ফারহানার পরিবার!

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

দিনাজপুরের ১৮ বিদ্যালয়ের কেউ পাস করেনি

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ১০, ২০২৬

আগুনে পুড়ে মৃত্যু ১৬ সহকর্মীর, চুল কাটাতে গিয়ে বাঁচলেন হাবিবুর

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT