চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাল-সবুজকে হৃদয়ে আর চোখের পাতায় ধারণ করে চ্যানেল আই: ফরিদুর রেজা সাগর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০০ অপরাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A
ফরিদুর রেজা সাগর

চ্যানেল আইয়ের ২১ বছরে পদার্পণ উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেছেন, লাল-সবুজকে হৃদয়ে আর চোখের পাতায় ধারণ করে চ্যানেল আই। লাল-সবুজের পাশাপাশি, আপামর দর্শক যারা দেশ বিদেশের মাটিতে বসে চ্যানেল আই দেখছেন, এককথায় তারা সবাই আমাদের পরম শক্তি। অনুপ্রেরণার উৎস।

প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘‘২২ বছর আগে অনেকগুলো সন্ধ্যা আমাদের কেটেছে একইভাবে। বন্ধুদের আমন্ত্রণ জানানো হয়েছে সিদ্ধেশ্বরীর ইমপ্রেস টেলিফিল্মের অফিসে। দেয়ালের মধ্যে নানা লোগো। বন্ধুদের, পরিচিতজনদের আমন্ত্রণ জানিয়ে পছন্দ করতে বলা হলো। কোন লোগো পছন্দ, কতজন কোন লোগো পছন্দ করল সেটা লেখা থাকত।

একসময় আমি আর শাইখ সিরাজ খেয়াল করলাম লোগো ডিজাইনগুলো থেকে একেকজন একেকরকম পছন্দ করছে। কিন্তু একটা ব্যাপারে সবাই প্রায় একমত। লোগোতে লাল আর সবুজ রংটি সবাই চায়। কারণ এটি আমাদের পতাকার রং। প্রাণের রং। পতাকার সেই রং দুটি ব্যবহার করে তৈরি হলো চ্যানেল আইয়ের লোগো। তৈরি হলো স্যাটেলাইট চ্যানেলের জন্য প্রথমবারের মতো বড় আকারে দেশের গান। চ্যানেলের অনুষ্ঠান পরিকল্পনায় এলো দেশের কথা। বিশেষ দিবসের বিশেষ অনুষ্ঠানে দেখা গেল দুজন উপস্থাপকের হাতে দুই রঙের মাইক্রোফোন। অবশ্যই একটির রং লাল আর অন্যটির রং সবুজ।’’

লাল-সবুজের প্রতি ভালোবাসা মানে দেশের প্রতি ভালোবাসা উল্লেখ করে ফরিদুর রেজা সাগর বলেন, ‘পথ দিয়ে এখন একটা মোটরসাইকেল চলে গেলে দেখা যায় আরোহী দুজনের হেলমেট দুই রং। লাল আর সবুজ। টেলিভিশনের পর্দায় দুজন উপস্থাপক থাকলে একজন পরে লাল পাঞ্জাবি, আরেকজন সবুজ শাড়ি। কারণ এখন সবাই বুঝে গেছে আমাদের পতাকার মধ্যে থাকা লাল সবুজ রং আমাদের হৃদয়ের কথা বলে। যখনই চ্যানেল আইয়ের পর্দায় লাল সবুজ লোগো ভেসে ওঠে তখনই হৃদয়ে থাকে বাংলাদেশ। লাল সবুজ আমাদের শক্তির কথা বলে। সর্বোপরি লাল সবুজের প্রতি ভালোবাসা মানে দেশের প্রতি ভালোবাসা।

কী অবাক ব্যাপার, দেখতে দেখতে কেটে গেল বিশটি বছর। এই লাল-সবুজকে হৃদয়ে আর চোখের পাতায় ধারণ করে চ্যানেল আই পদার্পণ করছে গর্বের একুশ বছরে। জন্মদিনের এই উচ্ছ্বাস-লগ্নে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা।’

১৯৯৯ সালের ১ অক্টোবর যাত্রা শুরু করে চ্যানেল আই। যাত্রার ঠিক দুই বছর পর একই দিন চালু হয় চ্যানেল আই সংবাদ। অগ্রযাত্রার ধারাবাহিকতায় ২০১৫ সালের ২০ এপ্রিল যাত্রা শুরু করে চ্যানেল আই অনলাইন।

Reneta

প্রতিষ্ঠাবার্ষিকীর দিন ১ অক্টোবর দিনভর নানা আয়োজন রেখেছে চ্যানেল আই। যেখানে সমাজের সব অঙ্গনের বরেণ্যজনরা অংশ নেবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আইফরিদুর রেজা সাগর
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT