চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লারাকে টপকে ক্যারিবীয়দের চূড়ায় গেইল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৫ অপরাহ্ণ ১২, আগস্ট ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়েস্ট ইন্ডিজকে বৃষ্টি আইনে ৫৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে গেছে ভারত। হারা ম্যাচে ২৪ বলে ১১ রানের স্বভাববিরুদ্ধ এক ইনিংস খেলেছেন ক্রিস গেইল। তাতেই পৌঁছে গেছেন অনন্য দুই মাইলফলকে। ছাড়িয়ে গেছেন লারাকে।

পোর্ট অব স্পেনে রোববার ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিবীয়দের হয়ে সর্বোচ্চ রানের মাইলফলক ছুঁয়েছেন গেইল। ছাড়িয়ে গেছেন ত্রিনিদাদের বরপুত্র ব্রায়ান চার্লস লারাকে। কিংবদন্তি এ সাবেক বাঁহাতিকে ওয়ানডে ম্যাচের সংখ্যাতেও টপকে গেছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ফেরিওয়ালা গেইল।

এদিন উইন্ডিজের প্রথম ক্রিকেটার হিসেবে ৩০০তম ওয়ানডে খেলতে নেমেছিলেন ৩৯ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান গেইল। যদিও ক্যারিবীয় জার্সিতে তিনশ ম্যাচ হয়নি, আইসিসি বিশ্ব একাদশের হয়ে ৩টি ম্যাচ আছে তার। লারাও ক্যারিয়ারের ২৯৯টি ওয়ানডের ৪টি খেলেছিলেন বিশ্ব একাদশের হয়ে।

উইন্ডিজের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ডে লারাকে টপকাতে এদিন গেইলের লাগত ৬ রান। ইনিংসের নবম ওভারে পেসার খলিলের বল আলতো করে থার্ডম্যানে ঠেলে দিয়ে চূড়ায় উঠে বসেন তিনি। উইন্ডিজের হয়ে গেইলের নামের পাশে এখন ১০,৩৫৩ ওয়ানডে রান। লারা অবসরে গেছেন ১০,৩৪৮ রান নিয়ে।

আর আইসিসি বিশ্ব একাদশের হয়ে রান যোগ করলে ক্যারিবীয় হিসেবে গেইলের সর্বোচ্চ রানের রেকর্ডটি ১০,৪০৮ রানের। লারার নামের পাশে আছে ১০,৪০৫ রান। এ দুজনের ছাড়া উইন্ডিজের হয়ে দশ হাজার রান নেই আর কারোই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গেইলভারত-উইন্ডিজলারালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি: বর্তমান সরকার যা করতে পারে

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ খাতে বড় সহায়তা, কয়লা আমদানিতে কর–শুল্ক রেয়াত ২০৩০ পর্যন্ত বাড়ল

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কফি প্রক্রিয়াজাত শিল্প: কাঁচামালে ৫ শতাংশ শুল্ক প্রত্যাহারের প্রস্তাব

জুন ১১, ২০২৬

করমুক্ত আয়সীমা বাড়িয়ে পৌনে ৪ লাখ টাকা করার প্রস্তাব

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT