চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লর্ডসে আফগানিস্তানের ‘স্বপ্নের ম্যাচ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৪ অপরাহ্ণ ০৭, জুলাই ২০১৭
স্পোর্টস
A A
লর্ডস ক্রিকেট গ্রাউন্ড।

লর্ডস ক্রিকেট গ্রাউন্ড।

আয়ারল্যান্ডের সঙ্গে দ্বাদশ দল হিসেবে আফগানিস্তানের টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর থেকেই জল্পনা-কল্পনা চলছে কোথায় হবে আফগানদের অভিষেক টেস্ট। সাদা পোশাকে অভিষিক্ত হওয়ার আগেই অবশ্য ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে খেলার সুবর্ণ সুযোগ পেয়ে যাচ্ছে যুদ্ধ-বিধ্বস্ত দেশটি। সাবেক ক্রিকেট কিংবদন্তিদের নিয়ে গড়া এমসিসি একাদশের বিপক্ষে খেলবেন মোহাম্মদ নবী-রশিদ খানরা।

ইংলিশ কাউন্টি ক্রিকেট খেলতে এই মুহূর্তে ইংল্যান্ডে আছেন কুমার সাঙ্গাকারা, ব্রেন্ডন ম্যাককুলাম, শিবনারায়ণ চন্দরপলের মতো তারকারা। মেরিলিবোন ক্রিকেট ক্লাব বা এমসিসি একাদশের আড়ালে আফগানদের বিপক্ষে লড়বেন এই কিংবদন্তিরাই। ৫০ ওভারের ম্যাচটি অনুষ্ঠিত হবে ১১ জুলাই। এমসিসি একাদশের নেতৃত্বভার দেয়া হয়েছে ম্যাককুলামের কাঁধে।

এমসিসির এই উদ্যোগে গর্বিত বোধ করছে আফগান ক্রিকেট বোর্ড, ‘আমাদের জন্য দারুণ গর্বের ম্যাচ হবে এটি। অভিজ্ঞ এক দলের বিপক্ষে লর্ডসের মতো মাঠে প্রথম ম্যাচ। অসাধারণ।’ বৃহস্পতিবার এভাবেই নিজেদের আনন্দ প্রকাশ করেছেন বোর্ডটির এক মুখপাত্র।

গর্ব অবশ্য করতেই পারে আফগানরা। একের পর এক সামরিক আগ্রাসনে বিধ্বস্ত দেশটির খেলোয়াড়রা বেড়ে উঠেছেন পাকিস্তানের বিভিন্ন শরণার্থী শিবিরে। সেখান থেকেই আজকে বের হয়ে এসেছেন মোহাম্মদ নবী-রশিদ খানদের মতো খেলোয়াড়রা।

জিম্বাবুয়েকে টপকে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে দশম অবস্থানটি এখন তাদের। এমনকি টি-টুয়েন্টি র‍্যাঙ্কিংয়েও বাংলাদেশও পিছিয়ে আছে তাদের থেকে!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তান ক্রিকেটলর্ডস
শেয়ারTweetPin

সর্বশেষ

হাওয়া থেকে অ্যানি— আলোচনায় তুষির রূপান্তর

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ার আন্তর্জাতিক শান্তি সম্মেলনে অংশ নিতে নির্বাচিত বাংলাদেশের ৬ শিক্ষার্থী

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তনু হত্যা: প্রধান ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জঙ্গল সলিমপুরে ১০ কিলোমিটার সড়ক নির্মাণ শুরু

জুন ৮, ২০২৬

নেদারল্যান্ডসের আধিপত্য নাকি জাপান-সুইডেনের গতিঝড়, কার হাতে নকআউট টিকিট

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT