চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লন্ডনে লাইসেন্স হারালো উবার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৬ অপরাহ্ন ২৫, নভেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
উবার

লাইসেন্সবিহীন ও বীমাবিহীন চালকদের দ্বারা যাত্রীসেবা দেয়া বন্ধ করতে ব্যর্থ হওয়ায় বিশ্বের সবচেয়ে বড় অ্যাপ ভিত্তিক ট্যাক্সি সেবা প্রতিষ্ঠান উবারের লাইসেন্স বন্ধ করছে লন্ডন কর্তৃপক্ষ।

যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে উবারের লাইসেন্স নবায়ন করতে না দিতে সিদ্ধান্ত নেয় লন্ডন ট্রান্সপোর্ট অথরিটি। উবারের নবায়ন বাতিলের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করলে ২০১৮ সালের জুনে উবারকে ১৫ মাসের জন্য লাইসেন্স অনুমোদন দেয় বিচারক। মেয়াদ আর না বাড়ানোয় ওই পনের মাস পেরিয়ে সোমবারই শেষ হচ্ছে উবারের চলতি লাইসেন্সের মেয়াদ।

লাইসেন্স বাতিলের বিষয়ে লন্ডন ট্রান্সপোর্ট অথরিটি বলছে, উবারের বিরুদ্ধে নানা ধরণের আইন ভঙ্গের অভিযোগ রয়েছে যা যাত্রীদের জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে। ভবিষ্যতেও এই ধরণের ঘটনা পুনরায় ঘটবে না, সে বিষয়ে নিশ্চিত নয় প্রতিষ্ঠানটি।

উবারের সিস্টেমের পরিবর্তনের কারণে অননুমোদিত চালকরা অন্য চালকদের অ্যাকাউন্টে ছবি আপলোড করে লন্ডনে ইতিমধ্যে প্রায় ১৪ হাজারটি ট্রিপস দিয়েছে।

তবে লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের ব্যাপারে উবার কর্তৃপক্ষ আপিল করেছে। এই সময়ের মধ্যেই উবার তাদের লাইসেন্স নবায়নের ব্যাপারে আশাবাদী।

লন্ডন ট্রান্সপোর্ট অথরিটির পরিচালক হেলেন চ্যাপম্যান বলেন, ‘লন্ডনে বেসরকারি ভাড়া পরিষেবাগুলির নিয়ামক হিসাবে উবার লাইসেন্সের জন্য উপযুক্ত কিনা সে বিষয়ে আজ একটি সিদ্ধান্ত নেওয়া দরকার।

Reneta

এর আগে এ বছরের সেপ্টেম্বরে পাঁচ বছরের জন্য লাইসেন্স নবায়নের জন্য আপিল করলে মাত্র দুই মাসের জন্য অনুমতি দেয় লন্ডন কর্তৃপক্ষ। যার মেয়াদ আজকে শেষ হতে চলছে।

এদিকে, লন্ডনের মেয়র সাদিক খান ট্রান্সপোর্ট অথরিটির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, লন্ডনবাসীর জন্য ঝুঁকি তৈরি হলে উবারকে ফের লাইসেন্স দেয়া হবে ভুল সিদ্ধান্ত।

সাদিক খানের বরাত দিয়ে বলা হয়েছে, লন্ডনে কে কত বড় শক্তিশালী, কে কত বড় তা দেখা হবে না, অবশ্যই তাকে নিয়ম মেনে চলতে হবে এটা পরিষ্কার।

এমন অবস্থায় এই সিদ্ধান্তের বিপক্ষে অবিলম্বে আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে উবার কর্তৃপক্ষ। তবে আদালতের রায়ে আবেদন না টিকলে ৪০ হাজার চালকের কর্মসংস্থানের টান পড়বে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: লন্ডন
শেয়ারTweetPin

সর্বশেষ

১১২ নারী ক্রিকেটার নিয়ে বিসিবি আয়োজন করছে উইমেন্স কাপ

মার্চ ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দ্রুত শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: ত্রাণমন্ত্রী

মার্চ ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

‘সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সরকারের মনোভাব জানতে চাওয়া হবে’

মার্চ ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

মার্চ ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

আমিরাতের তিন বন্দরে হামলার সতর্কবার্তা ইরানের

মার্চ ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT