চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘লজ্জা-বিপর্যয়-যন্ত্রণা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪২ অপরাহ্ণ ২২, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

ক্রোয়েশিয়ার বিরুদ্ধে হারের পর কোটি হৃদয়ে রক্তক্ষরণ, সীমাহীন বুকভাঙা দীর্ঘশ্বাস। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সমর্থকদের অন্তর-আত্মার সেই আকুতির সামান্য আঁচ মিলছে মিডিয়ায়। রক্ত ঝরার মতোই কষ্ট, শোক আর ক্ষোভের প্রকাশ ঘটেছে একেকটি শব্দে। ‘লজ্জা, বিপর্যয় এবং যন্ত্রণা’- মেসি ও আর্জেন্টিনাকে এভাবেই তুলে ধরেছে আর্জেন্টিনার মিডিয়া।

আর্জেন্টিনার এল দায়া পত্রিকার শিরোনাম, ‘লজ্জা: খেলা ছাড়া, আত্মা ছাড়া আর্জেন্টিনা এখন অতল গহ্বরে’।

দেশটির ‘লা নাচিওন’ শিরোনাম করেছে, আর্জেন্টিনাতে হতাশায় ডুবিয়েছে ক্রোয়েশিয়া এবং তাদের বিশ্বকাপে ভবিষ্যতই এখন সন্দেহের মধ্যে’। আর ক্লারিন পত্রিকার শিরোপা ছিল আরও ঝাঁঝালো, ‘ক্রোয়েশিয়া বিরুদ্ধে বিপর্যয়: আর্জেন্টিনা হতাশ এবং বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শেষ প্রান্তে’।

এক কথায় সমস্ত যন্ত্রণার বর্ণনা দিয়েছে আর্জেন্টিনার সবচেয়ে প্রভাবশালী পত্রিকা ওলে। তাদের শিরোনাম, ‘সীমাহীন যন্ত্রণা’।

জাতীয় দলের জার্সিতে ব্যর্থ লিওনেল মেসি। তার নির্জীব পারফরম্যান্স জন্ম দিয়েছে নানা সমালোচনার। তাই আর্জেন্টিনার মতো বাদ যায়নি বিশ্ব মিডিয়াও। ক্রোয়েটদের বিপক্ষে আলবিসেলেস্তেদের হারে অধিকাংশ সংবাদ মাধ্যমই তাদের শিরনামে এনেছেন মেসির ব্যর্থতা প্রসঙ্গ। তারা বলছে, মেসি’র ব্যর্থতায় আর্জেন্টিনার হার। এমনকি মাঠে মেসির মেজাজ হারানোর প্রসঙ্গটিও এনেছেন কেউ কেউ।

ফরাসি জনপ্রিয়য় ক্রীড়া দৈনিক লে’কিপ শিরোনাম করেছে ‘ক্রোয়েশিয়া কোয়ালিফাই, আর্জেন্টিনা পাথর’। ইতালির লা গাজেট্টা ডেলো স্পোর্ট লিখেছেন, ‘ক্রোয়েশিয়া বিস্ময়, ঐতিহাসিক পরাজয়ের সম্মুখীন আর্জেন্টিনা এবং অলৌকিক ঘটনার জন্ম দেয়া আবশ্যক মেসির’। আরেক ইতালিয়ান ক্রীড়া দৈনিক টুটোস্পোর্টের শিরোনাম, ‘অভিঘাতে আর্জেন্টিনার প্রায় বিদায়, শেষ ষোলোতে ক্রোয়েশিয়া’।

Reneta

জার্মানির বিল্ড লিখেছে, ‘মেসি প্রায় আউট!’ আর ফুটবলে আর্জেন্টিনার ‘চিরশত্রু’ ব্রাজিলের ল্যান্স পত্রিকার শিরোনাম, ‘এখন মেসি?’ সেলেসাওদের আরেক বিখ্যাত পত্রিকার শিরোনাম, ‘মেসিকে নিশ্চিহ্ন করে আর্জেন্টিনাকে হারাল ক্রোয়েশিয়া’।

এরমধ্যে সব থেকে নিরাপদ পথে হেঁটেছে প্রভাবশালী ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। তারা তাদের ম্যাচ রিপোর্টের শিরোনাম করেছে,’আর্জেন্টিনাকে অবাক করে দিয়ে বিশ্বকাপের নক আউট পর্বে ক্রোয়েশিয়া।’

মূল সংবাদের পাশাপাশি সাইড স্টোরিতে কিন্তু ঠিকই এনেছে মেসি প্রসঙ্গ। অবশ্য আক্রমণাত্মক না হয়ে প্রশ্ন রেখেছে সংবাদ তারা। লিখেছে,’মেসি এবং আর্জেন্টিনার জন্য প্রত্যাশার চাপটা কি বেশি ছিলো?’

এখানে সব থেকে আক্রমণাত্মক আরেক ব্রিটিশ সংবাদ মাধ্যম মিরর। মাঠে মেসির মেজাজ হারানোর বিষয়টি সামনে এনে তারা লিখেছে: মেসির কর্মকাণ্ডে তার ভক্তরা হতাশ। ম্যাচে সে মেজাজ হারিয়েছে এবং আর্জেন্টিনা ক্রোয়েশিয়ার কাছে পরাস্ত হয়েছে।

রুশ সংবাদ মাধ্যম স্পুটনিক ইন্টারন্যাশনাল তাদের হেড লাইনেও নিয়ে এসেছে মেসিকে। তারা লিখেছে : মেসি আর্জেন্টিনাকে রক্ষা করতে পারেনি। ক্রোয়েশিয়ার বিপক্ষে বিপর্যয়ের শিকার হয়েছে।

পাশাপাশি আরেক প্রভাবশালী ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্যা গার্ডিয়ান মেসিকে সামনে না এনে আর্জেন্টিনার প্রকৃত অবস্থা তুলে ধরতে চেয়েছে। তারা শিরোনাম করেছে: ক্রোয়েশিয়ার কাছে হেরে খাঁদের কিনারে আর্জেন্টিনা।

ডেইলি মেইল শিরোনামটা মেসি কেন্দ্রিক। তারা শিরোনাম করেছে: মেসির বিশ্বকাপ স্বপ্ন ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেলো।

পিছিয়ে নেই আর্জেন্টিনার স্থানীয় সংবাদ মাধ্যম এবং দেশটির সাবেক ফুটবলাররাও । দেশটির একাধিক অনলাইন নিউজ পোর্টালে চোখবুলিয়ে দেখা যায়, তারা লিখেছে: আর্জেন্টিনা বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার পথে। এটা হতাশার এবং লজ্জার।

সাবেকদের অনেকেই অভিযোগ করেন, ‘মেসি কোন মুভ করেনি, শুধু এটা জায়গায় দাঁড়িয়ে ছিলো!’

পাশাপাশি আর্জেন্টাইন গোলরক্ষক কাবায়েরোর সমালোচনায় মুখর তারা।

এর বাইরে শুধু ফুটবল নিয়ে কাজ করা অনলাইন গুলোর মধ্য গোল ডট কম শিরোনাম করেছে: কাবায়েরোর ভুল মেসিদের ডুবিয়েছে।

এছাড়া সনি ইএসপিএন শিরোনাম করেছে: মেসির অসহায়ত্বে আর্জেন্টিনার বিশ্বকাপ স্বপ্ন ফিঁকে হচ্ছে।

এর আগে, গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আইসল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করার পর বৃহস্পতিবার দিবাগত রাতে ক্রোয়েশিয়ার কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয় মেসি বাহিনী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাবিশ্বকাপ সর্বশেষরাশিয়া বিশ্বকাপ ২০১৮
শেয়ারTweetPin

সর্বশেষ

কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জানালেন আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT