লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী গ্রামে গুলিবিদ্ধ হয়ে আব্দুর রহিম নামে এক যুবক নিহত হয়েছে। তবে পুলিশের দাবি, পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে ডাকাত আব্দুর রহিম।
বৃহস্পতিবার ভোর চারটার দিকে ডাকাতির প্রস্তুতি চেষ্টায় চরশাহী গ্রামে কিছু সংখ্যক ডাকাতরা জড়ো হয়। পুলিশের অবস্থান টের পেয়ে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে।
পুলিশ পাল্টা গুলি চালালে গুলিবিদ্ধ হয়ে মারা যায় আব্দুর রহিম। সদর থানার পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে ডাকাতিসহ বেশ ক’টি মামলা রয়েছে। দাশের হাট পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে।






