চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লক্ষ্ণৌ কিনল ডি কককে, আইয়ারকে কলকাতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৬ অপরাহ্ন ১২, ফেব্রুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটার কুইন্টন ডি কককে দলে টেনেছে আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। শ্রেয়াস আইয়ারকে কিনেছে শাহরুখ খানের দল কলকাতা।

ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর ১৫তম মেগা আসরের নিলাম। দুই দিনব্যাপী নিলামের প্রথম দিনের দেশি-বিদেশি বেশ কিছু খেলোয়াড় বিক্রি হয়েছে।

বিদেশি খেলোয়াড় কোটায় ৬.৭৫ কোটি রুপিতে ডি কককে কিনেছে লক্ষ্ণৌ। প্রোটিয়া এই ক্রিকেটারকে পেতে নিলামের লড়াইয়ে ছিল চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স। আসন্ন আসরে দল গোছাতে প্রত্যেক দল সর্বোচ্চ আটজন বিদেশি খেলোয়াড় টানতে পারবে।

৭.২৫ কোটি রুপিতে অজি টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সকে ধরে রেখেছে কলকাতা। পরে দুই কোটি রুপি ভিত্তিমূল্যে শ্রেয়াস আইয়ারকে পেতে লড়াইয়ে নামে ফ্র্যাঞ্চাইজিটি। আরসিবি, গুজরাট, দিল্লির বিপক্ষে লড়ে সম্ভাব্য অধিনায়ক আইয়ারকে টেনে নেয় কলকাতা। এজন্য খসাতে হয়েছে ১২.২৫ কোটি রুপি।

প্রথম রাউন্ডে দেশি খেলোয়াড় হিসেবে শিখর ধাওয়ানকে পাঞ্জাব কিংস (৮.২৫ কোটি), রবিচন্দ্রন অশ্বিনকে রাজস্থান রয়্যালস (৫ কোটি), শ্রেয়াস আইয়ারকে কলকাতা নাইট রাইডার্স (১২.২৫ কোটি) এবং মোহাম্মদ শামিকে কিনেছে গুজরাট টাইটানস (৬.২৫ কোটি)।

বিদেশিদের মাঝে দল পেয়েছেন প্যাট কামিন্স (কেকেআর— ৭.২৫ কোটি), কাগিসো রাবাদা (পাঞ্জাব— ৭.২৫ কোটি), কুইন্টন ডি কক (লক্ষ্ণৌ— ৬.২৫ কোটি), ডেভিড ওয়ার্নার (দিল্লি— ৬.৭৫ কোটি), ট্রেন্ট বোল্ট (রাজস্থান— ৮ কোটি) এবং ফাফ ডু প্লেসি (আরসিবি— ৭ কোটি)।

Reneta

ভারতের বোর্ডের পক্ষ থেকে নিলামের জন্য ১২ ও ১৩ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। দুই দিনব্যাপী নিলামে ১০টি ফ্র্যাঞ্চাইজির সামনে থাকছে ৬০০ ক্রিকেটার। যাদের মধ্যে রয়েছে ৩৭৭ জন ভারতীয় ক্রিকেটার এবং ২২৩ জন বিদেশি ক্রিকেটার।

Jui  Banner Campaign
ট্যাগ: আইপিএলআইপিএল-২০২২আইয়ারকলকাতাকামিন্সদিল্লিপাঞ্জাবলক্ষ্ণৌলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মঙ্গলবার সকালে সংসদ সদস্যদের শপথ, বিকালে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

১১ দলীয় জোটের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

‘জামায়াত জোটের বিজয়ীরা শপথ নেবেন, রাজপথেও থাকবেন’

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

টানা তিন জয়ে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: প্রতিনিধি

কারাগারে উপজেলা আওয়ামী লীগ সভাপতির মৃত্যু

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT