চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

র‌্যাঙ্গনিকের অধীনেই ভালো করতে চান রোনালদো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৫ অপরাহ্ণ ১৩, জানুয়ারি ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

সময়টা ভালো যাচ্ছে না ক্রিস্টিয়ানো রোনালদোর। ম্যানইউতে ফিরে প্রত্যাশা পূরণ করতে পারছে না। দল থেকে বাদ দেয়ার চাপ বাড়ছে। কোচ রালফ র‌্যাঙ্গনিকের শুভদৃষ্টি হারাতে পারেন বলেও গুঞ্জন। সিআর সেভেন অবশ্য অন্য কোথাও যেতে চান না, র‌্যাঙ্গনিকের অধীনেই ভালো করতে চান।

সবশেষ ৭ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড হেরেছে কেবল এক ম্যাচ। কিন্তু আশানুরূপ পারফরম্যান্স দিতে পারেনি। দল হয়ে খেলে প্রতিপক্ষকে আগ্রাসন দেখাতে পারেনি। যার দায় নিতে হচ্ছে রোনালদোকেও। ওল্ড ট্রাফোর্ড ছেড়ে পিএসজিতে মেসির সতীর্থ হবেন, এমন খবরও আসছে। রোনালদো বলছেন ভিন্ন কথাই।

‘র‌্যাঙ্গনিক মাত্র পাঁচ সপ্তাহ আগে এখানে যোগ দিয়েছে। এরমধ্যে অনেক পরিবর্তন এনেছে। আরও সময় প্রয়োজন ফুটবলারদের তার পরামর্শ অনুযায়ী পারফর্ম করতে। আমাদের আরও সময় দিতে হবে। বিশ্বাস করি সে খুব ভালো করছে। তার অধীনে আমাদের আরও ভালো করার সামর্থ্য রয়েছে।’

‘আমরা জানি, আমরা এখন পর্যন্ত ভালো ফুটবল খেলতে পারিনি। অনেক ম্যাচেই আমাদের আরও উন্নতি করার প্রয়োজন ছিল। এখনো বিশ্বাস করি আমাদের সামর্থ্য আছে এই মৌসুমেই ঘুরে দাঁড়ানোর। সামনে চোখ রাখতে চাই। আমাদের আরও পেশাদার হতে হবে। কেবল দল হিসেবে খেললেই আমাদের নিয়ে চলা সমালোচনার পৃষ্ঠা উল্টানো যাবে।’

‘জানি আমরা ভালো অবস্থানে নেই। যদি আমাদের পরিশ্রমের উপর ভরসা রাখি, এখান থেকেও দারুণ কিছু অর্জন করা সম্ভব। টেবিলের ৭ নম্বরে থেকে লিগ শেষ করতে চাই না। শীর্ষে অবস্থান করার মতো দল আমাদের। আমার বিশ্বাস আমাদের মানসিকতার পরিবর্তন ঘটিয়ে দলকে সাফল্য এনে দেবো।’

প্রিমিয়ার লিগে এ মৌসুমে ১৯ ম্যাচ খেলে ৯ জয় পেয়েছে র‌্যাঙ্গনিকের দল। ৩১ পয়েন্ট নিয়ে অবস্থান টেবিলের সাতে। ১৫ জানুয়ারি রেড ডেভিলদের পরের ম্যাচ অ্যাস্টন ভিলার বিপক্ষে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংলিশ প্রিমিয়ার লিগম্যানইউরোনালদোর‍্যাঙ্গনিক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঝুঁকিপূর্ণ ভবন উচ্ছেদ, কুয়েতে আশ্রয়কেন্দ্রে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রবাসী

জুলাই ১৮, ২০২৬

ইয়ামালকে ‘অন্তত এবার’ ঐতিহাসিক কিছু গড়ার সুযোগ দেবেন না মেসি

জুলাই ১৮, ২০২৬

মুন্সিগঞ্জের বালাশুরে গরুর খামারিদের সমবায়ভিত্তিক সাফল্য

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশকে ইউরোপের দিকে ঝোঁকার পরামর্শ দিয়েছেন ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ মার্ক শেরে শার্লে

জুলাই ১৮, ২০২৬

‘সাহিত্যের প্রতি রুচিশীল মনন নির্মাণে আবুল হাসনাতের ভূমিকা ছিল অসাধারণ’

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT