চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গাদের পাশে এশিয়ার ফুটবল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০০ অপরাহ্ণ ০৬, মে ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A
রোহিঙ্গা

রোহিঙ্গাদের সাহায্য করার জন্য এগিয়ে আসার কথা জানিয়েছে দ্য এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) সংস্থাটি একটি প্রস্তাব দিয়েছে। বাফুফে সেই প্রস্তাবে সাড়া দেয়ায় এএফসি থেকে কর্মকর্তারা শনিবার বাংলাদেশে আসছেন।

বাফুফে সূত্রে জানা গেছে, এএফসি প্রেসিডেন্টের উপদেষ্টা ডেভিড মিচেল বোরজা এবং সামাজিক দায়বদ্ধতা ইউনিটের প্রধান ড. আন্নাথুরাজ রঙ্গনাথান শনিবার ঢাকায় পা রাখবেন। এই দুই কর্মকর্তা বাফুফে এবং শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করবেন। একই সঙ্গে জাতিসংঘ শরণার্থীবিষয়ক সংস্থা এবং বিভিন্ন এনজিওর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন।

রোববার বৈঠকের পর সোমবার কর্মকর্তারা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। দুই দিনের সফরের পর বাফুফের  সঙ্গে তারা রোহিঙ্গাদের সাহায্য করার বিষয়ে একটি যৌথ সিদ্ধান্তে আসবেন। কীভাবে ভুক্তভোগীদের সাহায্য করা যায় তখন সিদ্ধান্ত নেয়া হবে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রোহিঙ্গা শিশুদের সাহায্য করার জন্য তহবিল গড়বে এএফসি। এজন্য ফুটবলের চেতনাকে কাজে লাগিয়ে প্রীতি ম্যাচ আয়োজন করা হতে পারে। মালয়েশিয়ায় আশ্রয় নেয়া রোহিঙ্গা শিশুদের জন্য এর আগে মার্চে এমন একটি ফুটবল ম্যাচ আয়োজন করেছিল এএফসি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এএফসিবাফুফেরোহিঙ্গালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT