চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গাদের উপর থেকে বিশ্বের মুখ ফিরিয়ে নেয়া উচিত নয়: রুশনারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৫ অপরাহ্ন ২৪, ডিসেম্বর ২০১৬
আন্তর্জাতিক
A A

ব্রিটিশ এমপি এবং যুক্তরাজ্যের বাংলাদেশ বিষয়ক বাণিজ্যদূত রুশনারা আলী বলেছেন, মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমরা খুব কষ্টে আছে। বিশ্বের সেদিক থেকে মুখ ফিরিয়ে নেয়া উচিত নয়।

এমন শিরোনামেই ব্রিটিশ গণমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-এ লেখা এক মতামত নিবন্ধে এ কথা বলেন তিনি। সেই নিবন্ধে রুশনারা বলেন, অং সান সু চি নির্বাচিত হয়ে ক্ষমতায় আসার মধ্য দিয়ে কার্যত রাষ্ট্রহীন এই সংখ্যালঘুদের মাঝে একটা নতুন আশার সঞ্চার হয়েছিল। কিন্তু বাস্তবে ৫০ বছর সামরিক শাসনের অবসানের পরও তাদের অবস্থা আগের চেয়ে আরও খারাপ হয়েছে।

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ রুশনারা লিখেছেন, ১৫ বছর গৃহবন্দী থাকার পর শান্তিতে নোবেল জয়ী সু চি সরকার গঠন করতে পারলেও দেশের সার্বিক নিয়ন্ত্রণ এখনো সেনাবাহিনীর হাতেই। দেশটিতে তেমন কিছুই বদলায়নি। বরং রোহিঙ্গাদের প্রতি সহায়তা ‍ও তাদের নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে। সাংবাদিকদেরও এখন আর ওইসব এলাকায় যেতে দেয়া হয় না।

নিবন্ধের প্রথমেই রুশনারা ২০১৪ সাল এবং চলতি বছরে দিনের একই সময়ে তোলা মিয়ানমারের একই গ্রামের দু’টি আলোচিত ছবির প্রসঙ্গ টানেন। যেখানে প্রথম ছবিতে দেখা যায়, গাছ আর মেঠো পথের মাঝে রোহিঙ্গাদের শতাধিক ছোটছোট ঘরবাড়ি। আর পরের ছবিতে সেখানে শুধু পুড়ে যাওয়া মাটির চারকোনা কিছু অবয়ব।

হিউম্যান রাইটস ওয়াচ, জাতিসংঘসহ কিছু প্রতিষ্ঠানের দেয়া তথ্য ও মিয়ানমার সেনাবাহিনী ও পুলিশের সেগুলো অস্বীকারের কথা তুলে ধরে ব্রিটিশ এমপি জানান, ১৯৮২ সালে মিয়ানমার যখন নাগরিকত্ব আইন পাস করে, সেখানে বলা হয়, ১৮২৪ সাল বা তার আগে থেকে যারা মিয়ানমারে অবস্থান করছে বলে মনে করা হবে, শুধু তারাই সে দেশের নাগরিক হিসেবে স্বীকৃত হবে।

এই আইনের ফলে বহু প্রজন্ম ধরে মিয়ানমারে বসবাস করার পরও রোহিঙ্গারা দেশটির নাগরিক হতে পারেনি। ২০১৪ সালের আদমশুমারিতেও প্রথমে মুসলিম সংখ্যালঘুদের নিজেদেরকে ‘রোহিঙ্গা’ বলে পরিচয় দেয়ার সুযোগ দেয়া হয়। তবে কিছু সময় পরই সরকার সেই স্বাধীনতাটাও নিয়ে নেয় এবং নির্দেশ দেয়া হয় যে, এই জনগোষ্ঠীকে শুধু ‘বাঙ্গালি’ বলেই পরিচয় দেয়া যাবে।

Reneta

২০১২ সালের সাম্প্রদায়িক দাঙ্গার পর রিফিউজিস ইন্টারন্যাশনাল ও মার্মা ক্যামপেইন ইউকে’র সঙ্গে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বসতি দেখতে যান রুশনারা আলী। সেখানকার স্মৃতিচারণ করে তিনি বলেন, “রাখাইন রাজ্যে যে ক্যাম্পগুলোতে রোহিঙ্গাদের থাকতে বাধ্য করা হচ্ছিল সেগুলোর পরিবেশ ভয়াবহ। অনেক ক্ষেত্রেই জনগণ জীবন রক্ষাকারী মানবিক ত্রাণ এবং স্বাস্থ্যসেবা থেকে থেকে বঞ্চিত ছিল।”

“আমি নৌকায় করে পাউকতাওয়ে ইউএনএইচসিআরের সমর্থনে তৈরি একটি ক্যাম্পে যাই। আমার স্পষ্ট মনে আছে, ক্যাম্প সংলগ্ন নদীর তীর মলমূত্রে ভরা। যেখানে ছোট ছোট বাচ্চারা অসহ্য গরম থেকে বাঁচতে পানিতে নেমে গোসল করছে তার কাছেই মরা ইঁদুর ভাসছে,” জাতিগত বৈষম্য আর নিগ্রহে অধিবাসীদের চোখেমুখে ভেসে ওঠা ক্লান্তি আর আতঙ্কের স্মৃতিচারণ করেন এমপি রুশনারা।

সপ্তাহ দুয়েক আগে ৭০ জন ব্রিটিশ সংসদ সদস্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সচিব বোরিস জনসনের কাছে লিখিতভাবে অনুরোধ জানিয়েছেন, যেন রোহিঙ্গাদের কাছে ত্রাণ ও মানবিক সহায়তা পৌঁছাতে পুরো সুযোগ দিতে মিয়ানমার সরকারের ওপর চাপ বাড়ানো হয়। এ ব্যাপারে এমপিরা সিদ্ধান্তের অপেক্ষায় আছেন বলে নিজের লেখায় জানান রুশনারা আলী।

Jui  Banner Campaign
ট্যাগ: মিয়ানমাররুশনারা আলীরোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণ: ‘মূলহোতা’ গ্রেপ্তার

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন সরকার শপথ না নিতেই আন্দোলনের ডাক ভালো লক্ষণ নয়: মেজর (অব.) হাফিজ

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শপথের পর সংসদীয় দলের বৈঠক ডেকেছে বিএনপি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

কেন এখনই সংবিধান সংস্কার কমিশনের শপথ চায় না বিএনপি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT