চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গাদের অবশ্যই নাগরিকত্ব দিয়ে ফিরিয়ে নিতে হবে: অ্যাঞ্জেলিনা জোলি

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৭:৪০ অপরাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ‘ইউএনএইচসিআর’র বিশেষ দূত ও হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি বলেছেন: রোহিঙ্গারা হচ্ছে বিশ্বের সবচেয়ে নির্যাতিত জনগোষ্ঠীর মধ্যে অন্যতম। তাদের উপর গণহত্যা, ধর্ষণের মতো ঘটনা ঘটেছে। তিনি আরও বলেন: রোহিঙ্গাদের অবশ্যই নাগরিকত্ব দিয়ে নিজ দেশ মিয়ানমারে ফিরিয়ে নিতে হবে। যতদিন পর্যন্ত রোহিঙ্গা সংকটের সমাধান না হবে ততদিন পর্যন্ত আন্তর্জাতিক সম্প্রদায়কে এসব নির্যাতিত রোহিঙ্গাদের পাশে থাকার আহ্বান জানান তিনি।

কক্সবাজার সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার বিকেলে এক সংসবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। দুই দিন উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন তিনি।

তিনি বলেন: বাংলাদেশে আশ্রয় নেয়া নির্যাতিত রোহিঙ্গারা একটি দেশহীন জাতি হিসেবে এখানে অবস্থান করছে। তাদের অবশ্যই নিজ দেশে ফিরে যাওয়ার অধিকার রয়েছে।

রাখাইনে এখনও এসব নির্যাতিত রোহিঙ্গাদের ফিরিয়ে যাওয়ার পরিবেশ সৃষ্টি হয়নি বলেও জানান এই অভিনেত্রী।

ব্রিফিং এর শুরুতে তিনি কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন শরণার্থী ক্যাম্প ঘুরে দেখার দুই দিনের অভিজ্ঞতার বর্ণনা দেন: আমি গত দু’দিনে দুটো উপজেলার প্রায় সবকটি ক্যাম্প ঘুরে দেখেছি। নির্যাতনের মুখে পালিয়ে আসা রোহিঙ্গা নারী শিশুদের মুখে তাদের উপর চলা নির্যাতনের বর্ণনা শুনেছি। তাদের একেক জনের বর্ণনা একেক রকম। নির্যাতিতদের বর্ণনা শুনে আমি হতবাক হয়ে গেছি।

জোলি বলেন: এত লোমহর্ষক ঘটনা ঘটেছিল রাখাইনে তা শোনার পর আমি অন্যরকম হয়ে গেছিলাম। বিশেষ করে নারী ও শিশুদের উপর চলা নির্যাতনের বর্ণনা শুনে আমার মন ভেঙ্গে গেছে।

Reneta

এই হলিউড অভিনেত্রী সংবাদমাধ্যমকে আরো বলেন, এসব নির্যাতিত মানুষ অসহায় অবস্থায় যখন বাংলাদেশে আসে, বাংলাদেশে তখন তাদের পাশে দাঁড়িয়ে মানবিকতার পরিচয় দিয়েছে। এসব নির্যাতিত মানুষ তাদের নিজ দেশে ফেরার অধিকার রাখে। তাই বিশ্ববাসীকে নির্যাতিত এসব মানুষের অধিকার ফিরিয়ে দেয়ার লক্ষ্যে তাদের পাশে দাঁড়াতে হবে।

সংবাদ সম্মেলন শেষে তিনি কক্সবাজারের উখিয়ার ইনানী রয়েল টিউলিপ হোটেলে ফিরে আসেন।

এর আগে সকাল সাড়ে ৮টায় হোটেল থেকে তিনি জান ঘুম টুম ট্রানজিট ক্যাম্পে। সেখানে রোহিঙ্গাদের সাথে কথা বলেন। এরপর রেড ক্রিসেন্ট হাসপাতালে যান। সেখানে শারীরিক ও মানসিক অসুস্থ রোগীদের সাথে কথা বলেন এই অভিনেত্রী, খোঁজখবর নেন তাদের চিকিৎসা সেবার। হাসপাতাল থেকে তিনি কুতুপালং ৪ নাম্বার ক্যাম্পসহ কয়েকটি ক্যাম্প ঘুরে দেখেন। কথা বলেন ওইসব ক্যাম্পে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সাথে। আজ কক্সবাজারে প্রশাসনের কর্মকর্তাদের সাথে বৈঠক করার কথা রয়েছে তার। সোমবার কক্সবাজার সফরে আসেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। সোমবার পুরো দিন তিনি টেকনাফের ট্রানজিট ক্যাম্প এবং চাকমারকুল ক্যাম্পসহ কয়েকটি ক্যাম্প পরিদর্শন করেন।

বুধবার তিনি কক্সবাজার থেকে ঢাকায় ফিরে যাবেন। ঢাকায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সাথে তার সাক্ষাতের কথা রয়েছে বলে ইউএনএইচসিআরের কর্মকর্তারা জানিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যাঞ্জেলিনা জোলিজোলিরোহিঙ্গারোহিঙ্গা ক্যাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

মে ৫, ২০২৬

ইরানকে পৃথিবী থেকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা

মে ৫, ২০২৬

বাণিজ্য সম্পর্ক জোরদারে আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল

মে ৫, ২০২৬

ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধবিরতি ঘোষণা

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT