চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা মেয়েকে বিয়ে: রিট খারিজ, লাখ টাকা জরিমানা

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
৪:৪৩ অপরাহ্ণ ০৮, জানুয়ারি ২০১৮
আদালত
A A

মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা মেয়ের সঙ্গে বাংলাদেশি ছেলের বিয়ের পর ওই ছেলের পরিবারকে গ্রেপ্তার না করার নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

একই সঙ্গে রিটকারীকে এক লাখ টাকা জরিমানা করে তা ৩০ দিনের মধ্যে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জমা দিতে বলা হয়েছে।

সোমবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন  আইনজীবী এ বি এম হামিদুল মিসবা। আর  রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

আইনজীবী মোতাহার হোসেন সাজু এ বিষয়ে বলেন, ‘ফরেনারস অ্যাক্ট অনুসারে বিশেষ এলাকা থেকে কাউকে বিয়ে করা ও নিয়ে আসা আইনত অপরাধ। আর এই  বিষয়ে বিধিনিষেধ দিয়ে আইন মন্ত্রণালয় এরই মধ্যে একটি নির্দেশনা জারি করেছে। সেই অবস্থায় মিয়ানমার থেকে আসা এক রোহিঙ্গা মেয়েকে বিয়ে করা  এবং বিশেষ এলাকা থেকে  নিয়ে আসা আইনের পরিপন্থী। এইরূপ আইন পরিপন্থী কাজ করার পরেও রিট করে আদালতের মূল্যবান সময় নষ্ট করায় ৩০ দিনের মধ্যে জরিমানা হিসেবে এক লাখ টাকা  হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে।’

ঘটনার বিবরণ থেকে জানা যায়,  মানিকগঞ্জের সিংড়া উপজেলার বাবুল হোসেনের ছেলে শোয়েবের সঙ্গে ২০১৭ সালের  ১৪ সেপ্টেম্বর টেকনাফের কুতুপালংয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা মেয়ে রাফিসার বিয়ের প্রস্তুতি কর্তৃপক্ষের বাধার মুখে পড়ে। কিন্তু এরপর তারা মসজিদে গিয়ে বিয়ে করেন। গত ২৩ সেপ্টেম্বর তারা সিংরাতে ফিরে আসেন এবং পরে এখান থেকেও অন্যত্র পালিয়ে যান।

Reneta

এই অবস্থায় হয়রানি ও গ্রেপ্তার না করতে নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট করেন ছেলের বাবা বাবুল হোসেন। সে রিটে  মিয়ানমার থেকে আগত রোহিঙ্গা মেয়েদের বিয়ের বিষয়ে বিধিনিষেধ বিষয়ে আইন মন্ত্রণালয়ের জারীকৃত ‘বিশেষ এলাকা’ সমূহে বিবাহ নিবন্ধনসংক্রান্ত নির্দেশনার বৈধতা চ্যালেঞ্জ করা হয়।

একই সঙ্গে ওই বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত চাওয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশমিয়ানমাররোহিঙ্গাহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে: জয়সোয়াল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপের আনন্দে জমজমাট চ্যানেল আই, প্রতিদিনই থাকছেন বিশিষ্ট অতিথিরা

জুলাই ১৭, ২০২৬

মেজর মোজাফফর গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদে মিলতে পারে গুরুত্বপূর্ণ তথ্য

জুলাই ১৭, ২০২৬

বিশ্ব বাঘ দিবস উপলক্ষে শুরু হচ্ছে ‘প্যানটোনিক্স টাইগার রান ঢাকা-২০২৬’

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT