চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা বস্তিতে টাকা বিতরণ, চীনের ৫ নাগরিক সহ আটক ৭

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৫:২২ পূর্বাহ্ন ০৫, জুলাই ২০১৬
বাংলাদেশ
A A

কক্সবাজারের টেকনাফের অনিবন্ধিত রোহিঙ্গা বস্তিতে নগদ টাকা বিতরণকালে চীনের ৫ নাগরিক সহ ৭ জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে বিজিবি।

এ সময় তাদের কাছ থেকে নগদ ১৫ লাখ ৮৪ হাজার ৮০৬ টাকা, ১ হাজার ৯ শ মার্কিন ডলার, ২ হাজার ৬২৫ চায়না টাকা, ৭টি মোবাইল সেট, ৪টি পাসপোর্ট, বিভিন্ন ব্যাংকের এটিএম বোর্ডের ১৬টি ক্রেডিট কার্ড, ৩টি ভয়েস রেকর্ডার, ৩টি পাওয়ার চার্জার উদ্ধার করা হয়।

সোমবার বিকালে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা অনিবন্ধিত রোহিঙ্গা বস্তিতে টাকা বিতরণ করার সময় তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন, চীনের নাগরিক বাই ওয়েন (৪০), মা চাই ইউমিন (৩৮), মা ইউইন (৩৪), শেলি (২৫), ইহা মিন গো (৩৭) এবং কক্সবাজার পৌরসভার দক্ষিণ রুমালিয়াছড়ার আবু তাহেরের ছেলে জামিল তাহের (৩৯) ও টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল এলাকার মৃত আবুল খাইর এর ছেলে মৌলভী মো: শফিউল্লাহ (৪২)।

বিজিবির টেকনাফস্থ ২ নম্বর ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল আবুজার আল জাহিদ আটকের ঘটনা নিশ্চিত করে জানান, প্রশাসনের অনুমতি না নিয়ে অবৈধভাবে রোহিঙ্গাদের মাঝে নগদ টাকা বিতরণকালে তাদেরকে আটক করা হয়েছে এবং উদ্ধারকৃত টাকা ও মালামালসহ তাদেরকে টেকনাফ থানায় সোর্পদ করা হয়েছে।

টেকনাফ থানার ওসি আবদুল মজিদ জানান, চীনের ৫ নাগরিকসহ ৭ জনকে থানায় সোপর্দ করেছে বিজিবি। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশমতে ব্যবস্থা নেওয়া হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিদেশী আটকরোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

বর্ণবাদের শিকার হামজা, প্রতিবাদ করায় দেখলেন হলুদ কার্ড

এপ্রিল ১৯, ২০২৬

চাকরিচ্যুতি ও হয়রানির প্রতিবাদে মতিঝিলে ব্যাংক কর্মকর্তাদের মানববন্ধন

এপ্রিল ১৯, ২০২৬

সমঝোতার রূপরেখা চূড়ান্ত হওয়ার পর আলোচনা: ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী

এপ্রিল ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জ্বালানির মূল্যবৃদ্ধিতে সরকারকে ধন্যবাদ পেট্রোল পাম্প মালিক সমিতির

এপ্রিল ১৯, ২০২৬

ঢাকায় গরমের তেজ, বৃষ্টির দেখা নেই

এপ্রিল ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT