চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা প্রত্যাবাসনের অগ্রগতি কতদূর?

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৮:২৯ অপরাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০২০
সম্পাদকীয়
A A

রোহিঙ্গা সংকট এখনও এ অঞ্চলের জন্য বিষফোঁড়া হিসেবে রয়ে গেছে। মিয়ানমারের গাফিলতিতে প্রত্যাবাসন কার্যক্রম তেমনভাবে অগ্রসর হতে পারেনি। তবে এ বিষয়ে নতুন করে আশার আলো দেখা দিয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী ড. মার্ক টি এসপার শুক্রবার ফোন করেছেন। এসময় রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধানে তার দেশের সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দেন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের উদারতা প্রদর্শনের প্রশংসা করেন এবং এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধানে যুক্তরাষ্ট্র আবারও বাংলাদেশের পক্ষে সমর্থন ব্যক্ত করায় তাদের ধন্যবাদ জানাই। তবে এ যেন কথার কথা না হয়। আমরা বিশ্বাস করতে চাই, যুক্তরাষ্ট্র এই মানবিক সংকট মোকাবেলায় অতীতের চেয়েও অগ্রণী ভূমিকা পালন করবে। যুক্তরাষ্ট্র অতীতেও যেমন রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছিল, প্রত্যাবাসনেও আরও জোরালো ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।

গত শনিবার কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে রোহিঙ্গাদের ২ জন নারী সদস্যসহ ৪০ জনের প্রতিনিধি দল নোয়াখালীর ভাসানচর আশ্রয়ন প্রকল্প পরিদর্শনে গিয়েছিলেন। সেখানে পৌঁছার পর থেকে ভাসানচরে রোহিঙ্গাদের বসবাসের জন্য নির্মিত ঘর, মসজিদ, সাইক্লোন সেল্টারসহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেছেন। সেখানকার সবকিছুই তাদের কাছে ভালো লেগেছে। রোহিঙ্গাদের বসবাসের জন্য ভাসানচরে সরকার যে ব্যবস্থা করেছে তা দেখে মনে হয়েছে রোহিঙ্গারা সেখানে অনেক আরাম আয়েশে থাকতে পারবে। সেখানে না যাওয়ার আগে ভাসানচর সম্পর্কে অন্যান্য রোহিঙ্গাদের মতো তাদেরও ভুল ধারণা ছিল। কিন্তু সব কিছু নিজের চোখে দেখে এখন ভুল ভেঙে গেছে। তারা নিজেদের চোখে দেখে আসা ভাসানচরের বর্ণনা ক্যাম্পের রোহিঙ্গাদের শোনাবেন।

কিন্তু ক্যাম্পে ফিরে আসার পর তাদের সুর পাল্টে গেছে। প্রতিনিধি দলের কেউ কেউ সন্তুষ্টি প্রকাশ করলেও তাদের মধ্যে ভিন্নমতও আছে৷ নানামুখী মতের পাশাপাশি চাপ আছে বলেও তারা জানিয়েছেন। এছাড়া তারা বলছেন: ‘ঘরের আকার ছোট। ওই ঘরে দুই-তিন জনের বেশি থাকা সম্ভব নয়৷ রোাহঙ্গাদের প্রত্যেক পরিবারে গড়ে সাত-আট জন করে সদস্য রয়েছে।’ ভাসানচরে আশ্রয়ন প্রকল্পে রোহিঙ্গাদের থাকতে দেওয়া কোনো সমাধান নয়। সরকারের এমন নমনীয় এবং আত্মঘাতী সিদ্ধান্তের প্রতিবাদ জানাই।

আমরা মনে করি, ভাসানচরে স্থানান্তরের বদলে রোহিঙ্গাদের নিজ ভূমি মিয়ানমারের রাখাইনে প্রত্যাবাসন করতে হবে। এজন্য সরকারের কূটনৈতিক জোরালো প্রচেষ্টা জরুরি। এর বদলে ভাসানচরে স্থানান্তর করা হলে রোহিঙ্গা সংকট আরও দীর্ঘমেয়াদী হবে। এমনটা কোনভাবেই কাম্য নয়। যুক্তরাষ্ট্রসহ মানবিক বোধসম্পন্ন আন্তর্জাতিক সম্প্রদায়কে সাথে নিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসনের মাধ্যমে সংকট সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে আমরা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রোহিঙ্গারোহিঙ্গা সংকটসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে সারা দেশে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

সারাদেশে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

আগস্ট ৫, ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান: রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নানা কর্মসূচি পালন

জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযোগ্য মর্যাদায় পালন

আগস্ট ৫, ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার প্রদান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার পেলেন যারা

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT