চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা তরুণীরা কি দেহ ব্যবসায় জড়াতে বাধ্য হচ্ছেন?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৭ অপরাহ্ণ ২৮, নভেম্বর ২০১৭
বাংলাদেশ
A A

জাতিগত নিধনের শিকার হয়ে প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা তরুণীদের জোরপূর্বক স্থানীয় একটি চক্র দেহ ব্যবসায় বাধ্য করছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোহিঙ্গা ক্যাম্পের বাইরে এসব তরুণীদের আশ্রয়ের নামে বিক্রি করে দেয়া হচ্ছে দেহ ব্যবসার জন্য। বিবিসির সাংবাদিক রিতা চক্রবর্তীর অনুসন্ধানে বেরিয়ে এসেছে এসব ভয়াবহ চিত্র।

রিতা চক্রবর্তী কক্সবাজারে বেশ কয়েকজন রোহিঙ্গা তরুণীর সঙ্গে কথা বলে তাদের ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। তিনি বলেন: এক তরুণী জানায়, ক্যাম্পের বদলে তাকে একটি হোটেলে রাখা হয়। সেখানে তার সঙ্গে দাসের মতো আচরণ করা হয়।

‘তারা আমাকে খেতে দেয়, বিনিময়ে আমি কাজ করি। রাতে যখন ঘুমাতে যাই, তখন আমাকে ডাকা হয়। কে যেন ডেকে উঠায়। মুখ ঢাকা থাকায় তাদের চিনতে পারি না। সেসময় কান্না করলে তারা আমাকে মারধর করে। ছুরি দিয়ে ভয় দেখায়, মুখ চেপে ধরে। এক রোহিঙ্গা পুরুষ দেহ ব্যবসার জন্য আমাকে বিক্রি করে দেয়। কিন্তু আমি কোন টাকা পাইনি। এখন আমি কী করবো, কার কাছে বলবো? আমার তো কেউ নেই যে তাকে বলবো’, বলেন ভুক্তভোগী রোহিঙ্গা তরুণী।

আরেক রোহিঙ্গা তরুণী জানায়, ‘আমার মাকে মিয়ানমারে গুলি করে মেরে ফেলা হয়েছে। প্রাণ বাঁচাতে এক মাঝির সহযোগিতায় আমি বাংলাদেশে পালিয়ে এসেছি। এজন্য সেই মাঝি আমার সঙ্গে সবকিছু করেছে। মাঝিকে টাকা দিয়েছি, আবার নৌকায় তোলার পর সে আমার স্বর্ণালঙ্কার কেড়ে নিয়েছে, এরপরও সে আমাকে নির্যাতন করেছে।’

রোহিঙ্গাএই তরুণী জানায়, ‘আমি তাকে নিষেধ করেছি, কিন্তু সে কোন কথা শোনেনি। উল্টো সে বলেছে, তুই আমার সঙ্গে এসেছিস, আমি যা বলি তোকে তাই করতে হবে। আমি কান্না করি, এরপরও সে আমাকে ধর্ষণ করে।’

সে আরও জানায়, ‘এই ঘটনার পর আমি যখন বাংলাদেশে আসি, তখন স্থানীয় এক নারী আমাকে গ্রহণ করার প্রস্তাব দেয়। ওই নারীও পরে অনেক পুরুষের সঙ্গে আমাকে রাত কাটাতে বলে। ওইসব লোক আমাকে আশ্রয় দেয়া স্থানীয় নারীকে টাকা দিয়েছিল, কিন্তু সে আমাকে কোন টাকা দেয়নি। ওইসব লোক আমাকে ওষুধ দেয় এবং খেতে বলে। ওষুধ খাওয়ার পর আমি কোন ব্যথা অনুভব করিনি।’

Reneta

বিবিসির সাংবাদিক রিতা চক্রবর্তী জানান, বর্তমানে স্থানীয় একটি গোষ্ঠী নির্যাতনের শিকার এই তরুণীদের সহযোগিতা করছে। কিন্তু তাদের মতো আরও অনেকেই এই অবস্থায় আছে, বিভিন্ন কারণে তাদের সবাইকে সহযোগিতা করা সম্ভব হচ্ছে না।

এ বিষয়ে যোগাযোগ করা হলে কক্সবাজার জেলা প্রশাসক মোঃ আলী হোসেন চ্যানেল আই অনলাইনকে বলেন, আমাদের কাছে এ ধরণের কোন তথ্য নেই। আমরা এ বিষয়ে খোঁজ নিয়ে দেখবো। যদি এ ধরণের কোন ঘটনা ঘটে থাকে তবে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রোহিঙ্গারোহিঙ্গা তরুণী
শেয়ারTweetPin

সর্বশেষ

মাগুরায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট আমিনুল ইসলাম গ্রেফতার

জুলাই ১০, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে বিশ্বকাপের উন্মাদনায় অংশ নিলেন রাবির শিক্ষক-শিক্ষার্থীরা

জুলাই ১০, ২০২৬

বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই ১০, ২০২৬

পর্তুগালের নতুন কোচ হোর্হে জেসুস

জুলাই ১০, ২০২৬

টেলিভিশন সাংবাদিকতার বাস্তব অভিজ্ঞতা নিলেন রাবির শিক্ষক-শিক্ষার্থীরা

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT