চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা গণকবরের সন্ধান: মিয়ানমারের মুখে হত্যার স্বীকারোক্তি

আলীম আল রাজী আলীম আল রাজী
১০:০৯ পূর্বাহ্ণ ১১, জানুয়ারি ২০১৮
আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

অবশেষে প্রথমবারের মতো রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নির্যাতন আর হত্যাকাণ্ডের কথা স্বীকার করল মিয়ানমার সেনাবাহিনী। তবে হত্যাযজ্ঞের কথা স্বীকার করলেও বরাবরের মতোই রোহিঙ্গাদের বাঙালি জঙ্গি হিসেবে আখ্যায়িত করেছেন দেশটির সেনাপ্রধান মিন অং হ্লাইং।

গত ২৫ আগস্ট থেকে রাখাইনে জাতিগত নিধন শুরু করে মিয়ানমার সেনাবাহিনী। বারবার রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর এই নির্যাতনের কথা অস্বীকার করলেও ডিসেম্বরে নিহতদের গণকবর খুঁজে পাওয়ার পর ব্যাপক সমালোচনার মুখে এ নিয়ে তদন্ত শুরু করে মিয়ানমার।

সবশেষ বুধবার, বর্মি সেনাপ্রধান মিন অং হ্লাইং তার ফেসবুক পেজে রোহিঙ্গা গণকবরের সন্ধান পাওয়ার তথ্য নিশ্চিত করেন। তবে তিনি জানান, রাখাইনে সন্ত্রাসবিরোধী অভিযান চালানো হয়েছে। আর এই অভিযানে মাত্র ১০ জন রোহিঙ্গা মুসলিমকে হত্যা করা হয়েছে। বিবৃতিতে রোহিঙ্গাদের ‘রোহিঙ্গা’ উল্লেখ না করে ‘বাঙালি জঙ্গি’ বলা হয়েছে।

Banglabid

গ্রামবাসী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিলে রোহিঙ্গাদের বিরুদ্ধে ওই হত্যাকাণ্ড চালায় বলে তিনি জানান। হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও ঘোষণা দেয়া হয়েছে বিবৃতিতে।

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর সঙ্গে সেনাবাহিনীর বহুদিন ধরে চলমান সংঘর্ষ-সহিংসতা সঙ্কট সমাধানে ২০১৬ সালের আগস্টে গঠিত হয় অ্যাডভাইজরি কমিশন অন রাখাইন স্টেট। জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বে ওই কমিশন এক বছরের তদন্তের চূড়ান্ত প্রতিবেদন মিয়ানমারের ক্ষমতাসীন দলের প্রধান অং সান সু চির কাছে জমা দেয় চলতি বছরের ২৪ আগস্ট।রোহিঙ্গা হত্যাকাণ্ড-মিয়ানমার সেনাবাহিনী

৬৩ পৃষ্ঠার এই প্রতিবেদন জমা দেয়ার কয়েক ঘণ্টা পরই ২৪ আগস্ট দিবাগত রাতে ত্রিশটি পুলিশ ও সেনাচৌকিতে রহস্যজনক হামলার ঘটনা ঘটে। হামলায় নিহত হয় নিরাপত্তা বাহিনীর ১২ সদস্য। তারপরই হামলার জন্য রোহিঙ্গা ‘জঙ্গি’দের দায়ী করে জবাব হিসেবে সেনাবাহিনী পুরো অঞ্চলে হত্যাযজ্ঞ শুরু করে।

Reneta

আন্তর্জাতিক চিকিৎসা সহায়তা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স (মেডিসিনস স্যানস ফ্রন্তিয়েরস – এমএসএফ) জানিয়েছে, গত ২৫ আগস্ট থেকে ২৪ সেপ্টেম্বর সময়টার মধ্যে অন্তত ৯ হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে মিয়ানমারের সেনাবাহিনী। তবে একেবারে কাটছাঁট করা হিসেবেও সংখ্যাটি ৬ হাজার ৭শ’র কম নয়, বরং বেশি। নিহতদের মধ্যে কমপক্ষে ৭৩০ জন পাঁচ বছরের কম বয়সী শিশু বলেও জানিয়েছে সংস্থাটি।রোহিঙ্গা-মিয়ানমার-এমএসএফ

প্রাণভয়ে লাখ লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে পাড়ি জমাচ্ছে বাংলাদেশে। এখন পর্যন্ত হিসেব অনুসারে বাংলাদেশে আগস্ট থেকে আশ্রয় নেয়া রোহিঙ্গার সংখ্যা প্রায় ১০ লাখ। নৌপথে পালিয়ে আসার পথে নৌকাডুবিতেও বাড়ছে মৃতের সংখ্যা।

সেনাবাহিনীর হামলা ও সহিংসতার মাত্রার ভয়াবহতার কারণে জাতিসংঘ একে ‘পাঠ্যবইয়ে যোগ করার মতো জাতিগত নিধনের উদাহরণ’ বলে অভিহিত করেছে। অন্যদিকে একে যুক্তরাষ্ট্র মিয়ানমারের সেনাবাহিনীর ‘জাতিগত নিধন কর্মসূচি’ বলে বর্ণনা করেছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন, আনান কমিশনের রিপোর্ট বাস্তবায়ন না করার উদ্দেশ্যেই মিয়ানমারের সেনাবাহিনী এই হত্যাকাণ্ড শুরু করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মিয়ানমাররোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কানাডা কেন বহিষ্কার করছে হাজার হাজার ভারতীয় নাগরিককে?

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ছাড়া ঘটনাবহুল এইচএসসি পরীক্ষা শেষ, ফল প্রকাশের সম্ভাব্য সময় ঘোষণা

আগস্ট ৮, ২০২৬

এফডিসিতে শুরু ‘বরবাদ’ নির্মাতার ‘লাপাত্তা’র শুটিং

আগস্ট ৮, ২০২৬
ছবিটি এআই দিয়ে তৈরি করা

আবারও দেশজুড়ে পুলিশের বাড়তি সতর্কতা জারি, নেপথ্যে কোন ৪ শঙ্কা

আগস্ট ৮, ২০২৬

ভাই বন্ধু , ভাই শত্রু

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT