চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত বাণিজ্য বন্ধ, নিরাপত্তা জোরদার

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৩:১৬ অপরাহ্ণ ২১, নভেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

মিয়ানমারের আরাকান প্রদেশে সহিংসতার পর রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সীমান্তের স্থলভাগ ও নাফ নদীতে টহল দিচ্ছে বিজিবি ও কোষ্টগার্ড।

বন্ধ রয়েছে ৩ দিনের বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত বাণিজ্য। পাশাপাশি এক দিনের ট্রানজিট যাতায়াতও বন্ধ রাখা হয়েছে। সংকট নিরসনে আগামী সপ্তাহে বাংলাদেশের ঘুমধুম সীমান্তে বিজিবি ও বিজিপি’র মধ্যে পতাকা বৈঠকের কথা রয়েছে।

গত ৯ অক্টোবর মিয়ানমারের আরাকান রাজ্যের মংডু এলাকার উত্তরাংশে সহিংসতার পর যে কোনো মুহূর্তে রোহিঙ্গারা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে পালিয়ে আসতে পারে এই আশংকায় বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সীমান্তে অতিরিক্ত ৩ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। কোস্টগার্ড ও বিজিবির নিয়মিত টহলের পাশাপাশি বাড়ানো হয়েছে সদস্য সংখ্যাও। এছাড়াও সেখানে জনসচেতনতামূলক কার্যক্রমও চালাচ্ছে বিজিবি।

টেকনাফ ২ বিজিবি’র  অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ জানিয়েছেন, অতিরিক্ত বাহিনী মোতায়েনের পাশাপাশি নিজস্ব নিয়মিত বাহিনীর মধ্যেও পরিবর্তন আনা হয়েছে। যেসব এলাকায় অনুপ্রবেশের ঘটনা বেশি ঘটে সেখানে টহলের পরিমাণ অনেক বাড়ানো হয়েছে।rohingya_bd2

কোষ্টগার্ড টেকনাফ ষ্টেশনের ইনর্চাজ লে. মো. নাফিউর রহমান জানান, বিভিন্ন সময় টহলের মাঝে স্থানীয় নৌকাযোগে লোকজনকে বাংলাদেশের মূল ভূখণ্ডের দিকে এগিয়ে আসার চেষ্টা করতে দেখা গেলে নদীর মাঝখানেই তাদের থামিয়ে মিয়ানমারের দিকে ফেরত পাঠানো হয়েছে।

Reneta

গত এক দিনেই মিয়ানমারের ৩৪৫ নাগরিককে ফিরিয়ে দিয়েছে বিজিবি। তবে বড় ধরনের রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা না ঘটলেও রাতের আধাঁরে কিছু অনুপ্রবেশ ঘটছে। যারা পালিয়ে এসেছে, তারা জানালেন মিয়ানমারের সেই নির্মম নির্যাতনের কথা।rohingya_bd3

২০১২ সালের জুনে মিয়ানমারে সহিংসতায় একদিনেই কয়েক হাজার রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করে। এভাবে বিভিন্ন সময়ে আসা প্রায় ৫ লক্ষাধিক রোহিঙ্গা এখনও বাংলাদেশে অবস্থান করছে। যার মধ্যে প্রায় ৩৫ হাজার মুসলিম রোহিঙ্গা টেকনাফ ও উখিয়ার দু’টি ক্যাম্পে শরণার্থী হিসেবে রয়েছে ১৯৯১ সাল থেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

বালের্দির জায়গায় আর্জেন্টিনা দলে সেনেসি

জুন ১২, ২০২৬

তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো

জুন ১২, ২০২৬

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, ৯ জনের সাউথ আফ্রিকাকে হারিয়ে শুরু মেক্সিকোর

জুন ১২, ২০২৬

২০২৬ বিশ্বকাপের প্রথম গোল: কে এই হুলিয়ান কুইনোনেস

জুন ১২, ২০২৬

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT