চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোববার নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত হবেন মোজাফফর আহমদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৪ অপরাহ্ণ ২৪, আগস্ট ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

রোববার নিজ বাড়ি কুমিল্লার দেবিদ্বারের এলাহাবাদে অন্তিম শায়নে শায়িত হবেন বঞ্চনা আর শোষণের বিপক্ষে সারাজীবন লড়ে যাওয়া রাজনীতিবিদ অধ্যাপক মোজাফফর আহমদ।

শুক্রবার রাত পৌনে ৮টার দিকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে মারা যান বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন মুজিবনগর সরকারের উপদেষ্টা অধ্যাপক মোজাফফর আহমদ।

শনিবার বেলা ১১টার দিকে সংসদ ভবনে নামাজে জানাজার পর দুপুর সাড়ে ১২টায় অধ্যাপক মোজাফফর আহমদের মরদেহ নিয়ে আসা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে।

সেখানে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানিয়েছেন সাধারণ মানুষের অধীকারের রাজনীতি করা এই মানুষটিকে।

সামাজিক, সাংস্কৃতিক আর রাজনৈতিক অঙ্গনের সবাই সামিল সেই শ্রদ্ধার মিছিলে। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন সবাই।

শ্রদ্ধা জানাতে আসা মানুষের কথা প্রজন্মের পর প্রজন্মের কাছে অনুসরণীয় হয়ে থাকবেন অধ্যাপক মোজাফফর আহমদ। তার জন্য রাখা শোক বইয়েও অনেকে লিখেছেন স্মৃতিকথা।

Reneta

এরপর বাদ আসর বায়তুল মোকারম মসজিদে মোজাফফর আহমদের আরেকটি নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

১৯৫২ থেকে প্রতিটি মুক্তির আন্দোলনে পথ দেখিয়েছেন অধ্যাপক মোজাফফর আহমদ। ৭১’ এ জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিয়ে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বিশ্বজনমত গঠনে ভূমিকা রাখেন। তিনি পাথেয় হয়ে আছেন ত্যাগ আর আদর্শের রাজনীতির।

ক্ষমতার লোভকে পাশ কাটিয়ে সুযোগ থাকা সত্ত্বেও মন্ত্রী হননি। ক্ষয়িষ্ণু রাজনীতির প্রতি ক্ষোভ আর অভিমানে ফিরিয়ে দিয়েছেন স্বাধীনতা পুরস্কারও। তাইতো তার জন্য শুধুই শ্রদ্ধা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অধ্যাপক মোজাফফর আহমদমোজাফফর আহমদের দাফন
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্ব ত্বক স্বাস্থ্য দিবসে ভানুবিল-কমলগঞ্জ-শ্রীমঙ্গলে বিনামূল্যে স্বাস্থ্য সেবা

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরে নীতিগত অনুমোদন

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

অর্থপাচারের মামলায় এনামুল হক এনু এবং রুপন ভূঁইয়ার ১০ বছরের কারাদণ্ড

জুলাই ৮, ২০২৬
ছবি: নুসরাত জাহান নিপা (সংগৃহীত)।

কাগজের তুষারকণা তৈরি করে আবারও গিনেস বুকে বাংলাদেশি নুসরাত

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা ম্যাচের রেফারি নিয়ে ফিফায় অভিযোগ জানাল মিশর

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT