আগামী রোববার থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারকাজ পরিচালনার জন্য দু’টি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দুটি বেঞ্চের রোববারের কার্যতালিকা প্রকাশ করা হয়েছে। যেখানে, প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন বেঞ্চে রয়েছেন বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি কাশেফা হোসেন।
অন্যদিকে, আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন বেঞ্চে রয়েছেন বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী, বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজ ও বিচারপতি মো. শাহিনুর ইসলাম।
গত ২৫ এপ্রিল আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজ, বিচারপতি শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন। এই তিনজনকে নিয়ে আপিল বিভাগে এখন মোট বিচারপতি আটজন।








