চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদো-রামোসের ‘বাকযুদ্ধে’ রিয়ালে ভাঙন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৩ অপরাহ্ন ১৬, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A

মাদ্রিদ ভিত্তিক সংবাদ মাধ্যম মার্কার দেয়া তথ্য সঠিক হলে রিয়াল মাদ্রিদের ড্রেসিং রুম এখন দুভাগে বিভক্ত। একপক্ষ নেতৃত্ব দিচ্ছেন রিয়াল অধিনায়ক সার্জিও রামোস আর আরেক দলের শিরোমণি লস ব্লাঙ্কোসদের আক্রমণ ভাগের নেতা ক্রিস্টিয়ানো রোনালদো!

যুদ্ধের শুরুটা রোনালদোর হাত ধরেই। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে টটেনহ্যাম হটস্পারের কাছে হারের পর অভিজ্ঞতার অভাবকে দায়ী করেন পর্তুগিজ অধিনায়ক। মোরাতা, হামেস রদ্রিগেজ, পেপেদের মতো অভিজ্ঞদের হারিয়ে রিয়াল দুর্বল হয়ে গেছে বলে মন্তব্য করেছিলেন সিআর সেভেন।

রোনালদো যেখানে দাবি করছেন দলে অভিজ্ঞতার অভাব, রামোস হাঁটছেন ঠিক তার উল্টো পথে। নাচো, মার্কো আসেনসিও, দানি সেবোয়াস, কারভাহালদের মতো নতুনদের নিয়ে রিয়াল ঠিক পথে আছেই বলে দাবি অধিনায়কের। রোনালদোর বক্তব্যকে ‘সুবিধাবাদী’ বলে আগুনটা আরও উস্কে দেন স্পেন অধিনায়ক।

সঙ্গে নেইমারকে রিয়ালে আমন্ত্রণও জানিয়ে রেখেছেন রামোস। আর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিয়ালে পা রাখতে পারেন রোনালদোর বিকল্প হিসেবেই। যেটি মোটেও ভাল চোখে দেখছেন না পর্তুগিজ অধিনায়ক।

মৌসুম শেষেই রিয়াল ছাড়তে পারেন রোনালদো। এল চিরিংগুইতা অনুষ্ঠানে এমন বোমা ফাটার পর বিষয়টি সম্পর্কে জিজ্ঞেস করা হয় রামোসকে। রাশিয়া-স্পেন প্রীতি ম্যাচের পর স্প্যানিশ অধিনায়কের সোজাসাপ্টা উত্তর, ‘ক্রিস্টিয়ানো চলে যাচ্ছে নাকি? ওকেই জিজ্ঞেস করুন। আমি এ বিষয়ে কিছুই জানি না।’

দলের প্রধান তারকাকে নিয়ে অধিনায়কের এমন উদাসীনতা ইঙ্গিত দিচ্ছে অনেক কিছুই। আর তাতে একজনের কপালে যে ভাজ পড়ছে তা নিশ্চিত। রিয়ালে দায়িত্বের শুরুতে দলকে যেভাবে গুছিয়ে সাফল্য এনে দিয়েছিলেন জিনেদিন জিদান এবারও সেরকমটা করতে পারবেন কিনা সেটাই এখন দেখার বিষয়!

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিস্টিয়ানো রোনালদোরিয়াল মাদ্রিদসার্জিও রামোস
শেয়ারTweetPin

সর্বশেষ

জ্বালানিসংকটে জাহাজের ভাড়া বেড়েছে ২০%

এপ্রিল ৬, ২০২৬

শিক্ষা প্রতিষ্ঠানসহ ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা

এপ্রিল ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

এবার শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া

এপ্রিল ৬, ২০২৬

ভরিতে কমলো ২ হাজার ১৫৮ টাকা স্বর্ণের দাম

এপ্রিল ৬, ২০২৬

মিরপুরে বার ও আবাসিক হোটেল থেকে শতাধিক নারী-পুরুষ আটক

এপ্রিল ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT