চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোচের তোপে এলোমেলো বাংলাদেশের ব্যাটিং

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৮ অপরাহ্ণ ০৪, জুলাই ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ টেস্ট খেলার আশরাফুলের(৬১ টেস্ট) রেকর্ড ছোঁয়ার দিনে দ্রুতই ক্রিজের দিকে হাঁটতে হল মুশফিকুর রহিমকে। ২২ গজে থাকাও হল না বেশিক্ষণ। কেমার রোচের তোপে আসলে টিকে থাকতে পারেনি পুরো টপঅর্ডারই।

স্কোরবোর্ডে ১৮ রান উঠতেই বাংলাদেশের ৫ জন ব্যাটসম্যান সাজঘরে ফেরেন। পরে খানিকক্ষণ টিকে থাকার পরীক্ষা দিয়ে ফিরে গেছেন লিটনও। দ্রুতই তাকে অনুসরণ করেন সোহান।

শুরুতে ১৬ রানে মধ্যে তামিম ইকবাল ও মুমিনুল হকের উইকেট হারিয়ে বসা দলকে উদ্ধারের দায়িত্ব পড়েছির মুশফিকের কাঁধে। ব্যক্তিগত মাইলফলকের ম্যাচে উল্টো রানের খাতাই খুলতে পারেননি। আউট হয়ে বাংলাদেশকে ফেলে দেন আরও চাপে।

সেই চাপ উতরে দিতে ব্যর্থ হয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদও। অফস্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন সাকিব, সেটিও রানের খাতা খোলার আগেই। কেমার রোচের ওই ওভারে উইকেট পড়ে তিনটি।

বাংলাদেশের প্রথম ৫ উইকেটের সবকটি নিয়েছেন ডানহাতি ফাস্ট বোলার রোচ। শুরুতে তামিম ৫, মুমিনুল ১ রানে ফেরেন। সাকিব-রিয়াদের মতো রানের খাতা খুলতে পারেননি মাহমুদউল্লাহও। একপাশ আগলে রাখা লিটন ফিরেছেন ২৫ রানে। তাকে ফেরান কামিন্স। পরে সোহানকেও (৪) সাজঘরে পাঠান এ পেসার।

অ্যান্টিগায় হালকা ঘাসের উইকেট বলে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। বোলাররা আস্থার প্রতিদান দিয়ে যাচ্ছেন দুর্দান্তভাবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT