চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেকর্ড অর্থেই মোরাতাকে দলে টানল চেলসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৬ পূর্বাহ্ণ ২০, জুলাই ২০১৭
স্পোর্টস
A A
মোরাতা

রেকর্ড অর্থেই আলভারো মোরাতাকে রিয়াল মাদ্রিদ থেকে ছিনিয়ে নিল চেলসি। ব্রিটিশ সংবাদ মাধ্যমের দাবি, স্প্যানিশ স্ট্রাইকারের সঙ্গে ৭০ মিলিয়ন পাউন্ডের (৮০ মিলিয়ন ইউরো) চুক্তি করছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। ফলে স্পেনের সবচেয়ে দামী খেলোয়াড় এখন মোরাতাই। আর দলবদলের বাজারে মোরাতার দাম শীর্ষ দিক থেকে অষ্টম।

চেলসি ম্যানেজার অ্যান্তোনিও কন্তের প্রথম পছন্দ ছিলেন বেলজিয়ান স্ট্রাইকার রোমেলু লুকাকু। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি করেছেন এভারটন তারকা। এছাড়াও হাতছাড়া হয়েছেন বরুসিয়া ডর্টমুন্ড স্ট্রাইকার পিয়েরে এমরিক ওবামেয়াং। সেজন্য মোরাতাকে নেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে চেলসি।

স্প্যানিশ স্ট্রাইকারকে নেওয়ার জন্য মরিয়া ছিল ম্যানইউ কর্তৃপক্ষও। কথাবার্তাও প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে ২৪ বছর বয়সী তারকাকে ছিনিয়ে নিয়ে দল বদলের মৌসুমে সেরা চমক দিলেন চেলসি কর্মকর্তারা।

মোরাতা অবশ্য এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রাক-মৌসুম টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স কাপ খেলতে ব্যস্ত। ফলে সংশয় তৈরি হয়েছে তার ডাক্তারি পরীক্ষার জন্য লন্ডনে আসা নিয়ে। চেলসি শিবির অবশ্য তা নিয়ে একেবারেই চিন্তিত নয়।

২ বছরের নতুন চুক্তিতে সই করে বুধবারই দল নিয়ে বেইজিং পৌঁছেছেন কন্তে। চিনে তিনটি প্রদর্শনী ম্যাচ খেলার কথা চেলসির।

তবে রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার দানিলোকে পাওয়ার আশা শেষ চেলসির। তিনি সই করছেন ম্যানচেস্টার সিটিতে। ফলে ফের জুভেন্টাস ডিফেন্ডার অ্যালেক্স সান্দ্রোকে নেওয়ার জন্য তৎপর হয়ে উঠেছে চেলসি শিবির।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলভারো মোরাতাচেলসিরিয়াল মাদ্রিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

চ্যানেল আই বিশ্বকাপ টিমের চ্যাম্পিয়ন স্পেন, ব্রাজিল-আর্জেন্টিনা কোথায়?

জুন ১১, ২০২৬

বিশ্বকাপের ৯৬ বছরে প্রথমবার, যে কীর্তি তিন ফুটবল মহাতারকার

জুন ১১, ২০২৬

অস্ট্রেলিয়াকে প্রথমবার ওয়ানডে সিরিজে হারানোর মহাকাব্য লিখল বাংলাদেশ

জুন ১১, ২০২৬

১৫০ সিসির বেশি মোটরসাইকেল নিবন্ধনেও লাগবে টিআইএন

জুন ১১, ২০২৬

যোগাযোগ অবকাঠামো খাতে ৫৯ হাজার ৭৬৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT