চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেইনট্রি’র রিমি এখন চুপ, ফোরগেটও

আরেফিন তানজীবআরেফিন তানজীব
২:৪৯ অপরাহ্ন ১৬, মে ২০১৭
অপরাধ
A A

তিনদিন আগে তিনি দাবি করেছিলেন, তাদের হোটেলে আপত্তিকর কিছু ঘটেনি। এখন অবশ্য তিনি বলছেন, পুলিশ ও গোয়েন্দারা তদন্ত করছে, তাই তিনি কিছু বলবেন না।
তিনি বনানীর রেইনট্রি হোটেলের ইন্টারনাল অপারেশন এক্সিকিউটিভ ফারজান আরা রিমি।

গত ১৩ মে সাংবাদিকদের সামনে তিনি হোটেল কর্তৃপক্ষের বক্তব্য তুলে ধরেন। ঘটনার দিনের কথা উল্লেখ করে তিনি বলেন, সেদিন (২৮ মার্চ) অস্ত্র ফ্রন্ট ডেস্কে জমা দিয়ে হোটেলে প্রবেশ করেছিল সাফাত, সাদমান ও নাঈমরা। ফলে ধর্ষণের শিকার দুই তরুণী অস্ত্রের মুখে ধর্ষণের যে অভিযোগ করেছেন, তা মিথ্যা।

আজ হোটেল কর্তৃপক্ষের সংবাদ সম্মেলনেও তিনি উপস্থিত ছিলেন। তবে, আগের বক্তব্যের পুনরাবৃত্তি না করে সবকিছু তদন্তের উপর ছেড়ে দেওয়ার কথা বলেন। একইরকম অবস্থানে ছিলেন জেনারেল ম্যানেজার ফ্রাঙ্ক ফোরগেট। তবে, সংবাদ সম্মেলনে যে লিখিত বক্তব্য উপস্থাপন করা হয় তাতে দাবি করা হয়েছে, রিমি এবং ফোরগেটের বক্তব্য গণমাধ্যমে খণ্ডিতভাবে উপস্থাপন করা হয়েছে।

লিখিত বক্তব্যে রেইনট্রি গ্রুপ জেনারেল ম্যানেজার রাজা গোলাম মোস্তফা দাবি করেন: আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে, বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের হোটেলের দু’জন কর্মকর্তার নাম উদ্ধৃত করে হোটেলের নামে খণ্ডিত বক্তব্য উপস্থাপিত হয়েছে। হোটেল কর্তৃপক্ষ কখনই আদালতে চলমান মামলা এবং তার তদন্ত কার্যক্রম ব্যাহত হয় এমন কোন বিবৃতি প্রদান করেনি এবং তা করা সমর্থনও করে না।

এতে বলা হয়: ঘটনার দিন হোটেলের ৭০০ এবং ৭০১ নম্বর স্যুইটে ভিকটিমদের সাথে এই ন্যাক্কারজনক অপরাধ সংঘটিত হয়েছে কিনা তা আদালতে প্রমাণিত হবে এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করছে। এবং এটি প্রক্রিয়াধীন।

ছবি: রণ মাহমুদ

Jui  Banner Campaign
ট্যাগ: বনানীহোটেল রেইন ট্রি
শেয়ারTweetPin

সর্বশেষ

১৮ বছরেও পূর্ণতা পায়নি ময়মনসিংহের গফরগাঁওয়ে ভাষা শহীদ আবদুল জব্বার গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর

ফেব্রুয়ারি ২০, ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে ইরানকে ১০ দিনের সময়সীমা বেধে দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে ইরানকে ১০ দিনের সময় দিলেন ট্রাম্প

ফেব্রুয়ারি ২০, ২০২৬
Prices of lemons, cucumbers and eggplants, which increased at the beginning of Ramadan, have not decreased

রমজানের শুরুতে বেড়ে যাওয়া লেবু, শসা ও বেগুনের দাম কমেনি

ফেব্রুয়ারি ২০, ২০২৬
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশেষ নিরাপত্তা

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশেষ নিরাপত্তা

ফেব্রুয়ারি ২০, ২০২৬
Commercial cultivation of plum is increasing in Narsingdi | Channel i News

নরসিংদীতে বাড়ছে বাণিজ্যিকভাবে কুল বরইয়ের চাষ

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT