চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেইন ট্রি হোটেলের বিরুদ্ধে তিন অভিযোগে তিন মামলা হচ্ছে

আরেফিন তানজীব আরেফিন তানজীব
৬:২৮ অপরাহ্ণ ১৪, মে ২০১৭
অপরাধ
A A

রাজধানীর বনানীতে রেইন ট্রি হোটেলে শুল্ক গোয়েন্দার অভিযানে ১০ বোতল বিদেশী মদ উদ্ধারের পর প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পৃথকভাবে তিনটি মামলা হতে চলেছে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের যুগ্ম পরিচালক মুহাম্মদ শফিউর রহমান চ্যানেল আই অনলাইনকে বলেন, আগামীকাল সোমবার রেইন ট্রি হোটেলের বিরুদ্ধে পৃথকভাবে তিনটি মামলা করা হবে।

তিনি আরও বলেন: হোটেলটি একই সঙ্গে কালোবাজারির মাধ্যমে মদ বিয়ার কিনেছে, ক্রয়কৃত পণ্যের শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে এবং এলসি না খুলে চোরাই পথে পণ্য এনে মানি লন্ডারিং করেছে। মূলত এই তিনটি অভিযোগের ভিত্তিতে মামলা করা হবে।

রেইন ট্রি হোটেলের মদ বিক্রির কোনো লাইসেন্স না থাকলেও তারা  প্রচুর পরিমাণে বিয়ার বিক্রি করে। ফেব্রুয়ারি মাসেই তারা অবৈধ ভাবে ৮ লক্ষ টাকার বিয়ার বিক্রি করেছে। শুল্ক গোয়েন্দা হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে বেশ কিছু ডকুমেন্টস জব্দ করে এ তথ্য জানিয়েছে।

‘‘লা্ইসেন্স থাকলে কোনো হোটেল নেশা জাতীয় কোনো দ্রব্য রাখতে পারবে না। উদ্ধারকৃত মদগুলোতে লেখা বাংলাদেশে ডিউটি ফ্রি। অর্থ্যাৎ ওয়্যার হাউস ও প্রিভিলেজ পার্সন এই মদ রাখার এখতিয়ার রাখেন।অবৈভভাবে মদ রাখা কাস্টমস আইনে অপরাধ এবং ডিউটি না দিয়ে মদগুলো ক্রয় করা এটাও একটা অপরাধ।’’

মুহাম্মদ শফিউর রহমান বলেন: হোটেলটির অনেকগুলি কক্ষ তল্লাশি করা হয়েছে। ভবিষ্যতেও এই হোটেলটিতে গোয়েন্দা নজরদারিসহ নানা তখ্য অনুসন্ধান করা হবে।

Reneta

গতকাল শনিবারে ওই হোটেলে অভিযান চালিয়েছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। কিন্তু ওই দিন তারা সেখানে কোনো মাদকের সন্ধান পায়নি।

গত ২৮ মার্চ বনানীর রেইনট্রি হোটেলে জন্মদিনের অনুষ্ঠানে ডেকে নিয়ে ধর্ষণ করা হয় দুই বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রীকে। পুলিশ প্রথমে মামলা নিতে না চাইলেও পরে ৬ মে মামলা গ্রহণ করে। এরপর বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে ক্ষোভে ফেটে পড়ে সারা দেশ। ধর্ষকদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বিবৃতি ও কর্মসূচি পালন করা হয়।

পরে ধর্ষণের ঘটনায় আসামি সাফাত আহমেদ ও সাদমান সাকিবকে বৃহস্পতিবার রাত সোয়া নয়টায় সিলেটের জালালালাবাদ থেকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তারা রিমান্ডে রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হোটেল রেইন ট্রি
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT