চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রুশ-তুর্কি তিক্ততায় তৃতীয় বিশ্বযু্দ্ধ কি শুরু হচ্ছে

রেজাউল করিমরেজাউল করিম
১০:৩৭ অপরাহ্ণ ৩০, নভেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, জঙ্গি গোষ্ঠী আইএসের সঙ্গে তেল ব্যবসা নিরাপদ করতেই যুদ্ধবিমান ভূ-পাতিত করেছে তুরস্ক। ফ্রান্সের প্যারিসে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে বক্তৃতাকালে রুশ প্রেসিডেন্ট আরো বলেন, যুদ্ধবিমান ইস্যুতে তুরস্কের অ্যাকশন ‘বড় ভুল’।

২৪ নভেম্বর তুরস্কের আকাশসীমায় রুশ জঙ্গিবিমান ঢুকে পড়লে তাকে বহুবার সতর্ক করার পর গুলি করে ভূপাতিত করা হয় বলে জানিয়েছে আঙ্কারা। এর স্বপক্ষে সতর্ক করার রেকর্ডিও প্রকাশ করেছে তুরস্ক।

বিমান বিধ্বস্তের ঘটনাকে ‘দুঃখজনক’ বললেও এ জন্য রাশিয়ার দাবি মতো ক্ষমা চাইবেন না তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। সাম্প্রতিক সময়ের দুই বন্ধু দেশের মধ্যে এই তিক্ততা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর সম্ভবনা কিনা, তা উল্লেখ করেছে ব্রিটিশ ‘দ্য এক্সপ্রেস’।

পুতিন বলেন, ‘এ মুহূর্তে আমরা বাড়তি এবং নিশ্চিত তথ্য পেয়েছি যে, আইএস নিয়ন্ত্রিত এলাকা থেকে তুরস্কে শিল্প পর্যায়ের তেল ঢুকছে।’  তিনি বলেন, ‘আমাদের বিশ্বাস করার সব রকমের কারণ রয়েছে যে, তেলের চালান নিশ্চিত রাখার জন্যই তুরস্ক আমাদের যুদ্ধবিমান বিমান ভূ-পাতিত করেছে।’

তবে তুরস্ক সবসময়ই এ অভিযোগ অস্বীকার করেছে। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, তুরস্ক কাদের কাছ থেকে জ্বালানি তেল কেনে তা বিশ্বের সবারই জানা।তুরস্ক মূলত ইরান, রাশিয়া এবং আজারবাইজানের কাছ থেকে জ্বালানি তেল কিনে থাকে।

পুতিন রুশ জঙ্গিবিমানকে ভূ-পাতিত করাকে তুরস্কের ‘বড় ভুল’ বলে মন্তব্য করেন।

Reneta

তুরস্ককে সতর্ক করার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, আমরা তুরস্ককে অনেকবারই দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছি যে, জঙ্গিরা এরই মধ্যে তুর্কি ভূখণ্ডে ঢুকে পড়েছে। কিন্তু আঙ্কারা কখনোই তাতে কান দেয়নি।

ঘটনার পর পুতিন বলেছিলেন, ‘এজন্য চরম মূল্য দিতে হবে তুরস্ককে।’ কথা মতো কাজও করছেন রুশ লৌহমানব। তুরস্কের উপর এরই মধ্যে বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের ডিক্রিতে সই করেছেন পুতিন। এত রাশিয়ায় তুর্কি কোম্পানির কার্যক্রম পরিচালনা এবং রুশ কোম্পানিতে তুরস্কের নাগরিকদের কাজ করার ওপর বিধি-নিষেধের কথা বলা হয়েছে।

এছাড়া দুই দেশের মধ্যে বাণিজ্যিক ফ্লাইট বন্ধ ও রুশ নাগরিকদের তুরস্ক ভ্রমণেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তুরস্কের সঙ্গে ভিসা ফ্রি চুক্তিও বাতিল করে দিয়েছে রাশিয়া। শুধু বাণিজ্য নিষেধাজ্ঞা দিয়ে বসে নেই রাশিয়া। সিরিয়ায় তুর্কি সীমান্তের কাছে বিমান বিধ্বংসী মিসালই স্থাপন করেছে তারা।

রুশ বিমান বাহিনীর মুখপাত্র কর্নেল ইগোর কালিমভ বলেছেন, এমন মিসাইল স্থাপন করা হয়েছে, যা মুহুর্তের মধ্যেই ৬০ কিলোমিটার পর্যন্ত দুরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে।

তুরস্ককে সমর্থন দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট ও ন্যাটো সহ পশ্চিমা বিশ্ব। রাশিয়ার সঙ্গে আছে মধ্যপাচ্যের ক্ষমতাধর আরেক দেশ ইরান। সেই সঙ্গে সিরিয়ার বাসার আল-আসাদ। এই আসাদকে রক্ষার জন্যেই সিরিয়ায় ঢুকেছে রাশিয়া। তবে বিশ্লেষকদের ধারণা শুধু আসাদকে রক্ষ নয়, মধ্যপাচ্যের ঘাঁটি স্থাপন করে বিশ্ব রাজনীতিতে নিজের খুঁটি শক্ত করতেই এই রুশ আয়োজন। এই জটিল সমীকরণের  ভেতর দিয়েই কি শুরু হয়ে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধ?

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাশিয়া-তুরস্কসিরিয়া-রাশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাশিয়ার আন্তর্জাতিক শান্তি সম্মেলনে অংশ নিতে নির্বাচিত বাংলাদেশের ৬ শিক্ষার্থী

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তনু হত্যা: প্রধান ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জঙ্গল সলিমপুরে ১০ কিলোমিটার সড়ক নির্মাণ শুরু

জুন ৮, ২০২৬

নেদারল্যান্ডসের আধিপত্য নাকি জাপান-সুইডেনের গতিঝড়, কার হাতে নকআউট টিকিট

জুন ৮, ২০২৬

ফিলিপিন্সে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৩২ জনের মৃত্যু

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT