চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রুমিনের শূন্য আসনে আফরোজার মনোনয়নপত্র জমা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৫ অপরাহ্ণ ২৮, ফেব্রুয়ারি ২০২৩
- সেমি লিড, রাজনীতি
A A

বিএনপির রুমিন ফারহানার পদত্যাগে শূন্য হওয়া সংসদের সংরক্ষিত নারী আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্যাডে ১৪ দলের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সহ-সভাপতি আফরোজা হক রীনা। তিনি জাসদ সভাপতি হাসানুল হক ইনুর স্ত্রী।

মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই মনোনয়নপত্র জমা দেয়ার সময় ছিলেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার ও দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন। জাসদ সভাপতি হাসানুল হক ইনুর স্ত্রী আফরোজা বর্তমানে দলের স্থায়ী কমিটির সদস্য, পাশাপাশি জাতীয় নারী জোটের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক।

মনোনয়নপত্র জমার বিষয়ে ইসির যুগ্মসচিব ও রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন বলেন, আওয়ামী লীগের প্যাডে ১৪ দলের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আফরোজা হক। ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, সংরক্ষিত আসনের এই উপনির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ দিন আজ। মনোনয়নপত্র বাছাই ২ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৬ মার্চ আর ২০ মার্চ ভোট।

বিএনপির সাত সংসদ সদস্যের পদত্যাগের পর শূন্য আসনের মধ্যে ছয়টির উপনির্বাচন হয়েছে গত ১ ফেব্রুয়ারি। এর মধ্যে আওয়ামী লীগ তিনটি, ক্ষমতাসীন জোটের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ একটি, জাতীয় পার্টি একটি এবং স্বতন্ত্র প্রার্থী একটি আসনে জয় পেয়েছে।

এদিকে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে আসনটি আওয়ামী লীগ পেলেও ক্ষমতাসীন দলের জোটের শরিককে আসনটি আফরোজা হক রীনাকে দেওয়া হল। একক প্রার্থী হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন এ প্রার্থী।

জাসদ সভাপতি হাসানুল হক ইনুর স্ত্রী আফজরোজা হক রীনা বর্তমানে দলের স্থায়ী কমিটির সদস্য ও  জাতীয় নারী জোটের কেন্দ্রীয় আহ্বায়ক। ১৯৫১ সালের ৫ অক্টোবর ঢাকার নবাবগঞ্জে জন্ম রীনার পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সঙ্গে যুক্ত হন ইডেন কলেজে পড়ার সময়। আর ১৯৬৯ সালে ছাত্রী সংসদ নির্বাচনে সমাজ সেবা সম্পাদক পদে নির্বাচিত হন তিনি। ১৯৭৫ সালে সহযোদ্ধা হাসানুল হক ইনুকে বিয়ে করেন। ১৯৯৮ সালে জাসদের কাউন্সিলে প্রথমবারের মতো সদস্য হন আফরোজা হক।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাসদ
শেয়ারTweetPin

সর্বশেষ

মাঠের লড়াইয়ের আগে সংঘর্ষে জড়াল আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকরা

জুন ১৭, ২০২৬

টোয়াব নির্বাচনে হানিফের নেতৃত্বাধীন ‘রিলায়েন্স ফোরাম’ প্যানেল বিজয়ী

জুন ১৬, ২০২৬

টোরি পেন্সো হতে চলেছেন বিশ্বকাপ পরিচালনায় দ্বিতীয় নারী

জুন ১৬, ২০২৬

থমাসকে ভিসা না দেয়া, কানাডার সিদ্ধান্তে ঘানার আপিল

জুন ১৬, ২০২৬

ম্যাচের পর ইরান দলকে একরকম তাড়িয়ে দেয়া হয়েছে

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT