চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রুমানাদের হারিয়ে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের স্বর্ণ সালমাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৬ অপরাহ্ণ ১২, মার্চ ২০২১
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে মেয়েদের ক্রিকেট ইভেন্টের ফাইনালে রুমানা আহমেদদের বাংলাদেশ সবুজ দলকে ৮ উইকেটে হারিয়ে স্বর্ণপদক জিতেছে সালমা খাতুনদের বাংলাদেশ নীল দল।

শুক্রবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ৫০ ওভার দৈর্ঘ্যের ম্যাচে শুরুতে ব্যাট করে ৩৬ ওভারে মাত্র ৭২ রানে গুটিয়ে যায় সবুজ দল। জবাব দিতে নেমে ২ উইকেট হারিয়ে ৩১.৪ ওভার অক্ষত রেখে স্বর্ণপদক নিশ্চিত করে নীল দল।

নিরুত্তাপ শিরোপার মঞ্চে সানজিদা ইসলাম ১২, রুমানা আহমেদ ১৪ ও রিতু মনির ১৮ রানে ফিফটি পেরোনো সংগ্রহ পায় সবুজ দল। তাদের আর কোনো ব্যাটার পাননি দুই অঙ্কের দেখা।

নীলদের হাত ঘোরানো সব বোলারই পেয়েছেন উইকেট। জাহানারা আলম ও ফারিহা তৃষ্ণা নিয়েছেন ২টি করে উইকেট। সালমা খাতুন, মুমতা হেনা ও রাবেয়া খানের ঝুলিতে গেছে একটি করে উইকেট।

জবাব দিতে নেমে শামিমা সুলতানার ৩২ ও ফারজানা হকের অপরাজিত ২৮ রানে জয়ে নোঙর ফেলে নীল দল।

তিন দলের আসরে দুই ম্যাচে দাপুটে জয়ে অনায়াসে ফাইনাল নিশ্চিত করেছিল সালমা-জাহানারাদের বাংলাদেশ নীল দল। আর গত বুধবার অলিখিত ‘সেমিফাইনালে’ নিগার সুলতানা জ্যোতির লাল দলকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালের টিকেট কাটে শারমিন সুলতানা-রুমানাদের বাংলাদেশ সবুজ দল। সালমার নীল প্রথম ম্যাচে লাল দলকে ১০ উইকেটে উড়িয়ে দিয়েছিল। পরের ম্যাচে সবুজকে তারা হারায় ৯ উইকেটে।

Reneta

১২ মাস অপেক্ষার পর এই আসর দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশের মেয়েরা। নবম বাংলাদেশ গেমসের আনুষ্ঠানিক সময়কাল ১ থেকে ১০ এপ্রিল হলেও মেয়েদের ক্রিকেট ইভেন্ট শুরু হয়েছিল আগেভাগেই।

এপ্রিলে সাউথ আফ্রিকার ইমার্জিং নারী দল বাংলাদেশ সফরে আসবে। খেলবে পাঁচটি ওয়ানডে। যে কারণে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের অনুমোদন নিয়ে ৬ মার্চ সিলেটে বিসিবি শুরু করে দেয় মেয়েদের ক্রিকেট ইভেন্টটি।

টি-টুয়েন্টি ফরম্যাটে খেলা হওয়ার কথা থাকলেও সালমা-রুমানা-জাহানারাদের সামনে ওয়ানডে বিশ্বকাপ বাছাই থাকায় প্রস্তুতির সুবিধার্থে দৈর্ঘ্য বড় করা হয় ম্যাচের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নীল দলরুমানালিড স্পোর্টসসবুজ দলসালমা
শেয়ারTweetPin

সর্বশেষ

মিশর-আর্জেন্টিনা ম্যাচের রেফারি ফিফার পর্যালোচনায়

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

যবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগে বিক্ষোভ, বিচারের দাবিতে আলটিমেটাম

জুলাই ৮, ২০২৬

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

জুলাই ৮, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

জুলাই ৮, ২০২৬

বিশ্বকাপের মাঝেই আর্জেন্টিনা ফুটবলের বিরুদ্ধে অর্থপাচার অভিযোগের তদন্তে এফবিআই

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT