চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রুটের ডাবল সেঞ্চুরিতে ‘নিরাপদে’ ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৬ অপরাহ্ণ ০২, ডিসেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর দ্বিতীয় টেস্টেও শুরুটা বাজে হয় ইংল্যান্ডের। অধিনায়ক জো রুটের ডাবল সেঞ্চুরিতে সেই বিপদ কাটিয়ে এখন নিরাপদ জোনে ইংলিশরা। হ্যামিল্টন টেস্ট না জিতলেও হারের সম্ভাবনা তাদের ক্ষীণই!

নিজেদের প্রথম ইনিংসে ৩৭৫ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। জবাব দিতে নেমে ম্যাচের তৃতীয়দিনই জোড়া সেঞ্চুরিতে দলকে ভরসা দেন ররি বার্নস ও রুট। বার্নস ১০১ রান করে আউট হলেও অপরাজিত ছিলেন রুট।

সোমবার ডাবল সেঞ্চুরি তুলে ইংল্যান্ড অধিনায়ক শেষ পর্যন্ত আউট হন ২২৬ রান করে। ৯ মাস পর তিন অঙ্কের দেখা পাওয়ার পর সেটাকে ডাবল সেঞ্চুরিতে রূপ দিলেন রুট।

অধিনায়ককে ভালো সঙ্গ দিয়েছেন ওলি পোপ। তিনি করেন ৭৫ রান। বাকিরা অবশ্য ভালো করতে পারেননি। প্রথম ইনিংস শেষে তারপরও ১০১ রানের লিড পায় ইংল্যান্ড।

কিউইদের হয়ে এই টেস্টেও ৫ উইকেট নিয়েছেন লিন ওয়াগনার। টিম সাউদি নেন ২ উইকেট।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতে ধাক্কা খায় নিউজিল্যান্ড। দলীয় ২৮ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় তারা। পরে ক্রিজে জমে গেছেন কেন উইলিয়ামসন ও রস টেলর।

Reneta

অধিনায়ক উইলিয়ামসন ৩৭ ও টেলর অপরাজিত ৩১ রানে। চতুর্থদিন শেষে ২ উইকেট হারিয়ে কিউইরা তুলেছে ৯৬ রান। ইংল্যান্ড ইনিংস থেকে এখনো পাঁচ রানে পিছিয়ে তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জো রুটলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

অযু করার সময় বজ্রপাতে মাদ্রাসার ৩ ছাত্র নিহত

জুন ২১, ২০২৬

প্রকৃতি ও জীবন ক্লাব ভৈরবের নতুন কমিটি, পরিবেশ রক্ষায় কর্মপরিকল্পনা

জুন ২১, ২০২৬

শাইখ সিরাজের সাথে ইরির বাংলাদেশ প্রধানের সাক্ষাত

জুন ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদেশগামীদের দক্ষ করতে প্রশিক্ষণ দেওয়া হবে: প্রধানমন্ত্রী

জুন ২১, ২০২৬

প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুন ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT