চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়ালকে থামাতে গোলপোস্টে ‘বাস থেরাপি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১১ পূর্বাহ্ণ ১৩, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A

এই বছরে সাফল্যের শীর্ষে উঠে প্রায় সব ট্রফিই ঘরে তুলেছে রিয়াল মাদ্রিদ। লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা এবং স্প্যানিশ সুপার কাপ। ক্রিস্টিয়ানো রোনালদোর এই সোনার মৌসুম আরও ভালভাবে শেষ হতে পারে বছরের শেষ ট্রফিটা ঘরে এলে। সেই লক্ষ্যে বুধবার রাত ১১টায় ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে আবুধাবিতে আল জাজিরা ক্লাবের মুখোমুখি হচ্ছে রিয়াল।

রিয়াল মাদ্রিদের সাম্প্রতিক সময়টা মোটেই ভালো যাচ্ছে না। ক্ষণে ক্ষণে রঙ বদলাচ্ছে স্প্যানিশ জায়ান্টদের মাঠের পারফরম্যান্স। একদিন প্রতিপক্ষকে বিধ্বস্ত করছে তো পরের দিন পুঁচকে দলের সঙ্গে হেরে বসে আছে।

স্প্যানিশ লা লিগায় পয়েন্ট টেবিলের দিকে তাকালেই বোঝা যাবে রিয়ালের বর্তমান অবস্থা। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে পিছিয়ে আছে ৮ পয়েন্টের ব্যবধানে। আবার চ্যাম্পিয়ন্স লিগেও মিলেছে অস্বস্তিকর সংবাদ। টটেনহ্যামের পেছনে থেকে নকআউট পর্বে যাওয়ায় সেখানে লড়তে হবে নেইমার-এমবাপ্পেদের নিয়ে গড়া প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) বিপক্ষে। তবে গুরুত্বপূর্ণ এ সময়ে আরো একটি শিরোপা জয় হয়তো নতুন করে জাগিয়ে দিতে পারে রিয়ালের শিরোপা ক্ষুধা।

অবশ্য সর্বশেষ ম্যাচে স্বরূপে ফিরেছে রিয়াল। সেভিয়াকে বার্নাব্যুতে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে জিনেদিন জিদানের দল। আশার কথা, সে ম্যাচে জোড়া গোল করে লা লিগায় সেরা ছন্দে ফেরার আভাস দিয়েছেন সদ্য ব্যালন ডি’অর জেতা রোনালদো। এর আগে মেসিকে পেছনে ফেলে গত মৌসুমের দারুণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ ফিফা বর্ষসেরা পুরস্কারের ট্রফিও নিজের করে নিয়েছেন ‘সিআরসেভেন’। সব মিলিয়ে মাঠের খেলায়ও পুরনো ছন্দের রোনালদোকে দেখা গেলে রিয়ালের বছরের পঞ্চম শিরোপা জয় কেবল সময়ের অপেক্ষামাত্র।

তবে এ ম্যাচের আগে রিয়ালকে দুশ্চিন্তায় ফেলতে পারে সার্জিও রামোসের কাফ ইনজুরি। আবুধাবিতে অনুশীলনের সময়ই এ চোট অনুভব করেন রামোস। তাই হয়তো আগামী ২৩ ডিসেম্বরের ‘এল ক্লাসিকো’ সামনে রেখে এ ম্যাচে নাও খেলানো হতে পারে রিয়াল অধিনায়ককে।

এ ম্যাচ সামনে রেখে সতর্ক রিয়াল কোচ জিদান বলেন, ‘এটা সহজ হবে না। গত বছরও এ ট্রফি জয়ের আগে আমাদের বেশকিছু সমস্যার মধ্যে যেতে হয়েছে। সহজ ম্যাচ বলে কিছু নেই। আমরা রিয়াল বলে শিরোপা জিতব এমন নয়, প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পেয়েছি, তাই কোনো অজুহাত চলবে না। যার বিপক্ষেই যা খেলি না কেন, ভালো করার জন্য সবকিছু করতে হবে।’

Reneta

কোচ কিছুটা রক্ষণাত্মক হলেও রোনালদো কিন্তু বেশ আগ্রাসী। আবুধাবিতে আসার আগেই হুঙ্কার দিয়ে রেখেছিলেন, ‘আমরা আবুধাবিতে ঘুরতে যাচ্ছি না। যাচ্ছি আরও একটা ট্রফি জিততে।’

পরিস্থিতি যা, তাতে রিয়ালের কাছে সেটা বড় কিছু কঠিন কাজ হবে বলে মনে করছেন না ফুটবল বিশেষজ্ঞরা। আল জাজিরার কোচ তো বলেই দিয়েছেন, ‘রিয়াল মাদ্রিদকে থামাতে হলে আমাদের গোলের সামনে তিনটে বাস রাখতে হবে। মরিনহো এসে যদি দু’টো বাস রেখে যান, তা হলে আমাদের খুব উপকার হয়।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রিয়াল মাদ্রিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের মাঝেই আর্জেন্টিনা ফুটবলের বিরুদ্ধে অর্থপাচার অভিযোগের তদন্তে এফবিআই

জুলাই ৮, ২০২৬

বিশ্ব ত্বক স্বাস্থ্য দিবসে ভানুবিল-কমলগঞ্জ-শ্রীমঙ্গলে বিনামূল্যে স্বাস্থ্য সেবা

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরে নীতিগত অনুমোদন

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

অর্থপাচারের মামলায় এনামুল হক এনু এবং রুপন ভূঁইয়ার ১০ বছরের কারাদণ্ড

জুলাই ৮, ২০২৬
ছবি: নুসরাত জাহান নিপা (সংগৃহীত)।

কাগজের তুষারকণা তৈরি করে আবারও গিনেস বুকে বাংলাদেশি নুসরাত

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT