চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়াদের সেঞ্চুরিতে ওয়ালটনের ২৮৭

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৮ অপরাহ্ণ ২৪, মে ২০১৫
স্পোর্টস
A A

মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ালটন সেন্ট্রাল জোন ও বিসিবি নর্থ জোনের মধ্যে বিসিএল ম্যাচের প্রথম দিন ভারত সিরিজের জন্য দারুণ প্রস্তুতি সেরে রাখলেন জাতীয় দলের দুই ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ ও তাইজুল ইসলাম।

রিয়াদের অসাধারণ সেঞ্চুরিতে (১১৩) প্রথম দিন শেষে আট উইকেটে ২৭৮ রান করেছে ওয়ালটন। এছাড়া ৮৭ রানের ইনিংস খেলেন মার্শাল আইয়ুব।

বিসিবি নর্থ জোনের স্পিনার তাইজুল ইসলাম নিয়েছেন চার উইকেট। মাহমুদুল্লাহ রিয়াদ, মার্শাল আইয়ুব, শুভাগত হোম ও মোশাররফ হোসেনকে ফেরান এই বাঁহাতি স্পিনার।

টস জিতে ব্যাটিংয়ে নেমেছিলেন ওয়ালটনের দুই ওপেনার আব্দুল মজিদ ও রনি তালুকদার। কিন্তু শূন্য হাতেই ফেরেন তারা। রানের খাতা খোলার আগেই দুই ওপেনারের বিদায়ের পর দলীয় ১৮ রানে রান আউটের শিকার হয়ে সাজঘরে ফেরেন রকিবুল হাসান।

এরপর মেহরাব হোসেনকে নিয়ে জুটি বাঁধেন মাহমুদুল্লাহ। তবে দলীয় ৬২ রানে মেহরাবের উইকেট হারায় সেন্ট্রাল জোন।

পঞ্চম উইকেটে রিয়াদ ও মার্শালের ১৪৮ রানে জুটিতে ভিত পায় ওয়ালটন। দলীয় ২১০ রানে মাহমুদুল্লার বিদায়ের পর আরো তিন উইকেট হারায় ওয়ালটন। আউট হওয়ার আগে ২১০ বলে ১১টি চার ও দুই ছক্কায় ১১৩ রান করেন এই ডানহাতি ব্যাটসম্যান।

Reneta

মোহাম্মদ শহিদ ২১ ও জাবিদ হোসেন ৫ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেন।দেলোয়ার হোসেন, মুক্তার আলী ও মাহমুদুল হাসান একটি করে উইকেট নিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তাইজুল ইসলামবাংলাদেশ-ভারত ক্রিকেটবিসিএলমাহমুদুল্লাহ রিয়াদ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT