জীবনের নতুন অধ্যায় শুরু করলেন বাংলাদেশ ক্রিকেট দলের সর্বকনিষ্ঠতম টেস্ট সেঞ্চুরিয়ান মোহাম্মাদ আশরাফুল। পারবারিক সম্মতিতে আনিকা তাসনিম অর্চির সঙ্গে ১১ ডিসেম্বর শুক্রবার বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। পরদিন ১২ ডিসেম্বর শনিবার জমকালো অনুষ্ঠানে বিবাহোত্তর সংবর্ধনা। উপস্থিত ছিলেন সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজামান নূর ও সাবেক ক্রিকেটারসহ বিশিষ্টজনেরা।
এই ব্যাটসম্যান তার নতুন জীবনের জন্য দেশবাসী ও ভক্তদের কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেন, সবার দোয়াতেই আমি এখনো ভালো আছি। নতুন জীবনের শুরুতে সবার কাছেই দোয়া চাই যেন সারাটা জীবন সৎ মানুষ ও ভালো মানুষ হিসেবে কাটাতে পারি।
আশরাফুলের জীবন সঙ্গীনির কন্ঠেও ছিল একই সুর। বলেন, ও খুবই ভালো মনের মানুষ। এর বাইরে আর কিছু বলতে পারবো না।
বাংলাদেশ ক্রিকেটে যেমন সুনাম কুড়িয়েছেন তেমনি ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে ২০১৮ সাল পর্যন্ত ক্রিকেট থেকে নিষেধ্বাজ্ঞা পেয়েছেন। তবে আইসিসির দেয়া নিয়ম পালন করে খুব দ্রুতই ক্রিকেটে ফিরবেন বলে আশা আশরাফুল এর।







