চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিভিউ আবেদন করলেন সাকা-মুজাহিদ

মাজহারুল হক মান্নামাজহারুল হক মান্না
১:১০ পূর্বাহ্ণ ১৪, অক্টোবর ২০১৫
অন্যান্য, আদালত
A A

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির সাজা বহাল রেখে আপিল বিভাগের দেয়া রায় পুনঃবিবেচনার জন্য রিভিউ আবেদন করেছেন আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং সালাউদ্দিন কাদের চৌধুরী। 

রিভিউ আবেদন করার জন্য নির্ধারিত ১৫ দিন সময় শেষ হওয়ার এক দিন আগে বুধবার সকালে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদনটি জমা দেন সাকা ‍ও মুজাহিদের আইনজীবীরা। 

মুজাহিদের ৩২ পৃষ্ঠার রায়ে ৩৮টি ত্রুটির কথা তুলে ধরেন তার আইনজীবীরা। 

ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডাদেশ পাওয়া জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। আর মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ড পাওয়া বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরী রয়েছেন কাশিমপুর কারাগারে।

মঙ্গলবার বিকেল পৌনে ৩ টায় এডভোকেট শিশির মনিরের নেতৃত্বে ৫ আইনজীবী মুজাহিদের সঙ্গে দেখা করতে কারাগারে যান। সেখানে মামলার ভবিষ্যতি কার্যক্রম নিয়ে কথা বলেন তারা। পৌনে ৪ টায় কারাগার থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনজীবীরা।

আইনজীবীরা আশা করছেন, আদালতের বেঁধে দেয়া সময়ের মধ্যে রিভিউ আবেদন দাখিল করার পর আদালতের ছুটি শেষে এ বিষয়ে শুনানি হবে। মুজাহিদের আইনজীবী আরো বলেন, উনি আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন এখনো আছেন, উনি মনে করেন মহামান্য আপীল বিভাগ উনার রিভিউ আবেদনটি পুনঃবিবেচনা করবেন এবং তা মঞ্জুর করবেন। ওনার দণ্ড মওকুফ করবেন এবং বেকসুর খালাস প্রদান করবেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মানবতাবিরোধী অপরাধসাকা-মুজাহিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

বালের্দির জায়গায় আর্জেন্টিনা দলে সেনেসি

জুন ১২, ২০২৬

তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো

জুন ১২, ২০২৬

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, ৯ জনের সাউথ আফ্রিকাকে হারিয়ে শুরু মেক্সিকোর

জুন ১২, ২০২৬

২০২৬ বিশ্বকাপের প্রথম গোল: কে এই হুলিয়ান কুইনোনেস

জুন ১২, ২০২৬

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT